লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ

পদ্মায় নিখোঁজ তিন শিশু, ২ জনের মরদেহ উদ্ধার

পদ্মার পাড়ে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
পদ্মার পাড়ে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তিন শিশুর মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৭ জুলাই) বিকেল ৬টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

উদ্ধার দুজন হলো, উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকার কালামের ছেলে দিপু ও একই এলাকার স্বপনের ছেলে জয়। অপর শিশু কালামের আরেক ছেলে অপু এখনো নিখোঁজ রয়েছে।

এর আগে বুধবার দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর এলাকার পদ্মা নদীতে গোসলে নেমে তারা নিখোঁজ হন।

স্থানীয় বাসিন্দা লিটন আলী বলেন, দুপুরে তারা চারজন মিলে পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় জয় নদীতে ডুবে গেলে অপু ও দিপু তাকে উদ্ধার করতে গেলে তারাও পানিতে ডুবে যায়। খালেদ তীরে উঠে যায়।

তিনি বলেন, খালেদ বাড়িতে গিয়ে বিষয়টি জানালে ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধারে চেষ্টা করেন। পরে লালপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে বিকেলে দুজনের মরদেহ উদ্ধার করে। এক শিশু এখনো নিখোঁজ রয়েছে।

লালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তহিদুল বাঘা বলেন, দুপুর ১টার দিকে চার শিশু গোসল করতে পদ্মা নদীতে নামে। হঠাৎ জয় নদীতে ডুবে গেলে দুই ভাই দিপু ও অপু তাকে উদ্ধার করতে গেলে তারাও নদীতে ডুবে যায়। তাদের সঙ্গে থাকা খালেদ বাড়িতে এসে পরিবারের লোকজনকে জানালে এলাকাবাসী মিলে উদ্ধারের চেষ্টা চালান।

তিনি বলেন, স্থানীয়রা লালপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। বিকেল ৪টার সময় রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে। তারা স্থানীয়দের সহযোগীতায় বিকেল ৬টার দিকে দিপু ও জয়ের লাশ উদ্ধার করে।

লালপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল সালাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা চালিয়ে দিপু ও জয়ের লাশ উদ্ধার করে। নিখোঁজ অপুর লাশ উদ্ধারে চেষ্টা অব্যাহত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-৬ উন্নয়নের ভিত্তি গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইশরাকের

ইরানে হামলা করলে কী পরিণতি হবে যুক্তরাষ্ট্রের, জানালেন খামেনি

আপনার আমার সবার অধিকার সমান, হিন্দু ধর্মাবলম্বীদের হাবিব

প্রিপারেশন বেশ ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাসে বমি হয়? কীভাবে এটি কাটাতে পারবেন জানুন

নির্বাচনের পরই বোঝা যাবে জোটের পরিণতি কী হবে : নাহিদ

বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড

টানা ৪ দিন ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে, কবে থেকে শুরু?

ছবিতে কী দেখছেন, মাছ নাকি অন্য কিছু? উত্তরই বলে দেবে আপনার মস্তিষ্ক কেমন

দুবছর পর আংশিকভাবে খুলছে গাজার রাফাহ ক্রসিং

১০

নারী নেত্রীদের ‘ঝাড়ু মিছিল’, যা বললেন সর্বমিত্র

১১

বিএনপির বিরুদ্ধে আবোল তাবোল বক্তব্য দেওয়া হচ্ছে : তারেক রহমানের উপদেষ্টা

১২

মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

১৩

বিএনপির নির্বাচনী ক্যাম্পে আগুন দিল দুর্বৃত্তরা

১৪

এপস্টেইনের নথিতে সাংবাদিক জামাল খাসোগি হত্যার চাঞ্চল্যকর তথ্য ফাঁস 

১৫

রাজকে নিয়ে যা বললেন পরী

১৬

অসংক্রামক রোগ বাড়ছে, সচেতনতার তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের

১৭

গ্যাস সরবরাহ বিঘ্নের কারণ জানাল তিতাস

১৮

একটি দল হ্যাঁ ভোটের বিজয়ের কথা বলে না : জামায়াত আমির

১৯

নগদের ইতিহাসে একমাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

২০
X