সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

হাঁসের খামার সৃষ্টি করেছে কর্মসংস্থান

ভ্রাম্যমাণ হাঁসের খামারি। ছবি : কালবেলা
ভ্রাম্যমাণ হাঁসের খামারি। ছবি : কালবেলা

হাঁসের খামার করে স্বাবলম্বী হয়েছেন অনেকেই। সৃষ্টি করেছে কর্মসংস্থান। খামারে উৎপাদিত আমিষ এবং ডিম, স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। তবে সরকারিভাবে সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করা হলে আরও খামার বৃদ্ধি পাবে বলে জানান খামারিরা। প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন, হাঁস খামারিদের প্রশিক্ষণ দিয়ে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে প্রাণিসম্পদ বিভাগ।

নাটোরের হালতিবিলে হাঁস পালন লাভজনক। বিলে প্রায় তিন থেকে চার মাস পানি থাকে। হাঁসের প্রধান খাদ্য শামুক, ঝিনুকসহ জলের নানা প্রাণী। এতে হাঁস পালনে খরচ কম। হাঁসের ডিম বিক্রি করেই চলে অনেকের সংসার। তবে খরা মৌসুমে এসব খামারি পড়েন বিপাকে। ফিট, গমের ভুসি, ভুট্টাসহ নানা ধরনের খাদ্য কিনে খাওয়াতে হিমশিম খান খামারিরা। সরকারিভাবে হাঁসের চিকিৎসাসেবাসহ সুযোগ-সুবিধা চান খামারিরা।

স্থানীয় এলাকাবাসী তূর্য, সোহেল রানা ও খামারি জালাল মৃধা জানান, এসব হাঁস খামারে কর্মসংস্থান হয়েছে স্থানীয়দের। খামারে কাজ করে মাসে ১০ থেকে ১২ হাজার টাকা রোজগার করে। এ আয়েই চলে তাদের সংসার। তবে সরকারিভাবে সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করা হলে আরও খামার বৃদ্ধি পাবে বলে জানান খামারিরা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ অঞ্চলের কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পবিত্র কুমার বলেন, উপজেলায় প্রায় ৫০টি স্থানীয় খামার রয়েছে। বর্ষা মৌসুমে প্রায় দেড় শতাধিক খামারি হাঁস পালন করছেন। হাঁস খামারিদের টিকা, প্রশিক্ষণ দিয়ে ডিম ও আমিষের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X