চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী

সংবাদ সম্মেলনে আরএনবির সদস্যরা বিভিন্ন দাবি তুলে ধরেন। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে আরএনবির সদস্যরা বিভিন্ন দাবি তুলে ধরেন। ছবি : কালবেলা

দেশের চলমান অস্থিরতার মধ্যে বিপাকে পড়েছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা। চট্টগ্রাম রেলস্টেশনসহ দেশের বিভিন্ন স্থানে আরএনবি সদস্যরা সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন তারা। অন্যদিকে সব ধরনের সুযোগ সুবিধাসহ ১১ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।

রোববার (১১ আগস্ট) চট্টগাম রেলস্টেশনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন আরএনবির সদস্যরা। এ সময় প্রায় শতাধিক সদস্য সাদা পোশাকে চট্টগ্রাম রেলস্টেশনে সমাবেত হয়।

এ সময় তারা রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ কমান্ড্যান্ট জহিরুল ইসলামসহ রেলওয়ের দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি রেলওয়ের বিভিন্ন স্থাপনায় ডিউটি চলাকালে প্রাণঘাতী রাইফেলের বদলে শর্টগান সরবরাহ, আরএনবিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্ত করার ব্যাপারে আইন মন্ত্রণালেয়র সঙ্গে আলোচনাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

আরএনবি দাবি আদায় ঐক্য পরিষদের (পূর্ব ও পশ্চিমাঞ্চল) আহ্বায়ক সাদ্দাম হোসেন কালবেলাকে বলেন, চলমান পরিস্থিতিতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ভোলাগঞ্জে হামলা হয়েছে। অনেক জায়গায় পুলিশ ভেবে আমাদের ওপর হামলা চেষ্টা হয়েছে। ঝুঁকি মাথায় নিয়েও আমরা সাদা পোশাকে দায়িত্ব পালন করছি।

এর আগে ৭ আগস্ট ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামে আন্দোলন করেন রেলওয়ে পূর্বাঞ্চলের আরএনবি সদস্যরা। একপর্যায়ে চট্টগ্রামের সব সার্কেলের সবাই রেলস্টেশনে এসে বিক্ষোভ শুরু করেন। এরপর চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম আশ্বস্ত করার পর কাজে ফিরে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ উপস্থাপক নিয়োগ দেবে কালবেলা

রক্তক্ষয়ী সংঘর্ষের সময় গুলিতে যুবক নিহত: ফেসবুকে এমপি বাবুলের কড়া বার্তা

বর্তমান যুগে সিন্দুক পাহারার চেয়ে সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী

নতুন পে-স্কেল বাস্তবায়ন যেখানে ‘আটকে’ আছে

পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

খালি চার্জার সকেটে লাগিয়ে রাখলে কি বিদ্যুৎ খরচ হয়?

হোলি আর্টিজান হামলার ১০ বছর, আপিলে শুনানির অপেক্ষা

আর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে যেভাবে চ্যাম্পিয়ন হতে পারে ফ্রান্স

ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে মিথ্যাচার করছেন নেতানিয়াহু: ইসরায়েলের সাবেক সেনাপ্রধান

বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যনির্বাহী পরিষদ গঠিত

১০

নিখোঁজের ২২ দিনেও মেলেনি ফারজানার সন্ধান

১১

আতিউরসহ ১৬ বছরের বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্যদের নথি তলব দুদকের

১২

শেষ ১৬ থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে ব্রাজিলের পথ

১৩

জুলাইয়ে ভারী বৃষ্টিতে দেশের তিন অঞ্চলে বন্যার পূর্বাভাস

১৪

ইউপি সদস্যদের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

১৫

জুলাই মাসের এলপিজির নতুন দাম নির্ধারণ বৃহস্পতিবার

১৬

মৎস্য ঘেরে ‘ফুলকা পচা’ রোগের মড়ক, দিশেহারা চাষিরা

১৭

ডিসেম্বরে চালু হতে পারে আগ্রাবাদ র‍্যাম্প, নির্মাণকাজ শুরু

১৮

জিতেও নীরব নীতি আনচেলত্তির, জোগো বোনিতোয় রিয়াল ‘ডিএনএ’ মেশাচ্ছেন ডন

১৯

মেক্সিকোর জয়ে আনন্দ মিছিলে ‘দম বন্ধ’ হয়ে ৩ জনের মৃত্যু

২০
X