ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ১০:৩৮ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ডিমলা থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু, জনমনে স্বস্তি

ডিমলা থানা। ছবি : সংগৃহীত
ডিমলা থানা। ছবি : সংগৃহীত

গত কয়েক দিন ধরে চলা কর্মবিরতি শেষে কাজে ফিরেছে পুলিশ। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা জানানো হয়। এখন স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে থানায়। সারা দেশের মতো নীলফামারীর ডিমলা থানায় আনুষ্ঠানিকভাবে সব ধরনের আইনি কার্যক্রম শুরু হয়েছে। এদিকে থানা পুলিশকে সহযোগিতা করতে মাঠে রয়েছে সেনাবাহিনী।

সোমবার (১২ আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় টহল শুরু করেছে পুলিশ। মানবিক পুলিশের সার্বিক সহযোগিতার বাণী শোনাচ্ছে তারা।

কর্মবিরতি শেষে কাজে যোগদান করায় পুলিশকে স্বাগত জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় তারা বলেন, গত কয়েক দিন পুলিশ মাঠে না থাকায় আমরা রাতভর হাট-বাজার, সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় পাহারা দিয়েছি। আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।

সেনা সূত্রে জানা গেছে, জনমনে আতঙ্ক দূর করতে পুলিশের সঙ্গে কাজ করবে সেনাবাহিনী। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত পুলিশের সঙ্গে থাকবে তারা।

ডিমলা থানার ওসি দেবাশীষ কুমার রায় বলেন, অন্যান্য দিনের মতো ডিমলা থানায়ও পুলিশের কার্যক্রম আজ শুরু হয়েছে। পুলিশ মাঠে নামার পর স্থানীয় সর্বসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

১০

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১১

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১২

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১৩

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

১৪

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

১৫

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

১৬

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৭

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১৮

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১৯

ছেলের হাতে বাবা খুন

২০
X