নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

নরসিংদীর মনোহরদীতে পিকআপভ্যান এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসিফ মাহমুদ (২৮) এবং এমরান (২৫) নামে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার হেতেমদী টু সাগরদী নতুন সড়কের মঈষারকান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসিফ মাহমুদ উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামের রাজি উদ্দীন রাজুর ছেলে ও চালাকচর বাজারেরকাপড় ব্যবসায়ী এবং নিহত এমরান একই এলাকার আবুল খায়েরের ছেলে।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় আসিফ মাহমুফ এবং এমরান মোটরসাইকেলে সাগরদীর দিকে যাচ্ছিলেন। এসময় মহিষাকান্দী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আসিফ মাহমুদের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় এমরানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া জানান, দুর্ঘটনার সংবাদ পেয়েছি। তবে এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানের বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা

ট্রাম্পের সমর্থনে হুতিদের ওপর হামলা চালাল সৌদি আরব

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, বেতন ৩০ হাজার

বানভাসিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন রাশেদ সীমান্ত

ইকরা হবিগঞ্জে ফল উৎসব অনুষ্ঠিত

ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ

সরকারি খালে বাঁধ দিয়ে কর্মীদের মাছ চাষের নির্দেশ বিএনপি নেতার

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ

‘পর্দায় এমন অভিনয় করা আমিই প্রথম নই’

কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন

১০

প্রথমবার ‘কামিকাজে ড্রোন বোট’ দিয়ে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১১

এদের খুঁটির জোর কোথায়? / চট্টগ্রামের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার

১২

ঝাঁঝ বেড়েছে কাঁচামরিচের

১৩

খোয়াই বাঁধ ভেঙে তছনছ ৩০ গ্রাম, বালুখেকোদের বিরুদ্ধে মামলা

১৪

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরি কত?

১৫

দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছে ‘র‍্যাডক্লিফ লাইন’

১৬

এবার ইরানের পিক্যাক্স মাউন্টেনে হামলার হুমকি ট্রাম্পের

১৭

বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

১৮

৫২৭ কোটি টাকার স্থায়ী বাঁধে দেড় মাসেই ধস

১৯

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

২০
X