বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে নিহত আ.লীগ নেতার পিস্তল কুড়িয়ে পেয়ে থানায় জমা

নিহত আওয়ামী লীগ নেতা টুটুল। ছবি : কালবেলা
নিহত আওয়ামী লীগ নেতা টুটুল। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় নিহত আওয়ামী লীগ নেতা টুটুলের খোয়া যাওয়া পিস্তল কুড়িয়ে পেয়ে থানায় জমা দেওয়া হয়েছে। শনিবার (১৭ আগস্ট) রাতে কোতোয়ালি থানায় অস্ত্র জমার বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মোস্তাফিজুর রহমান।

জানা যায়, গত ৪ আগস্ট নগরীর নবগ্রাম রোডে হাতেম আলী কলেজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় নগরীর ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি টুটুল চৌধুরী আন্দোলনকারীদের ওপর তার লাইসেন্সকৃত পিস্তল তাক করলে তার ওপর একদল যুবক হামলা চালায়। তবে তারা কী আন্দোলনকারী, না নিজ দলেরই প্রতিপক্ষ তা এখনো চিহ্নিত হয়নি। এ সময় পিটিয়ে ও কুপিয়ে টুটুল চৌধুরীকে হত্যা করা হয়। ওই সময় টুটুলের পিস্তলটি খোয়া যায়।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, নগরীর নবগ্রাম রোডের বাসিন্দা অভি খান (১৭) নামে এক তরুণ পিস্তলটি কুড়িয়ে পেয়ে তার মাকে নিয়ে সেনা ক্যাম্পে যায়। ওখানকার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার মেজর রাশেদ তাদের নিয়ে থানায় আসেন। পরে পিস্তলটি জমা দেওয়া হয়। টুটুল চৌধুরী হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে তার স্ত্রী মামলা করেছেন। এতে আলামত হিসেবে অস্ত্রটি জব্দ দেখানো হবে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায়  6sense HQ-এর নতুন উদ্যোগ

বন্দি বিনিময় / ৩২ বাংলাদেশিকে ফেরত দিয়ে ৪৭ জনকে নিয়ে গেল ভারত

খালেদা জিয়াকে বিদেশ না নিলে তারেক রহমান দ্রুত দেশে আসবেন : এ্যানি

স্বেচ্ছায় পদত্যাগ করে এনসিপি থেকে প্রার্থী হলেন বিএনপি নেতা

খাঁটি খেজুরের গুড় চেনার সহজ ৪ উপায়

প্রফুল্ল চাকীর শেষ স্মৃতি চিহ্নটুকু হারিয়ে যেতে বসেছে

বিএসএফকে নিয়ে কড়া মন্তব্য মমতার

সংসার চালাতে ঘাস বেচেন ‘মাস্টার’ হামিদ

চট্টগ্রাম বন্দরে এবার নিষিদ্ধ ঘনচিনির চালান জব্দ

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা

১০

বন্যার ধ্বংসস্তূপ সরাতে নামানো হয়েছে হাতি

১১

জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল / ‘ইয়ান তো সিল মারা অইগেইয়ু, আই এমপি অইয়ুম হনো সন্দেহ নাই’

১২

উপকূলীয় জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামীণ মেলা ও প্রদর্শনী

১৩

মা-মেয়েকে কেন খুন করলেন, জানালেন গৃহকর্মী আয়েশা

১৪

গৃহকর্মী রাখার আগে যে ৬ বিষয় জানা জরুরি

১৫

জেলা প্রতিনিধি নিচ্ছে জাগো বাংলা

১৬

বিএনপি মুক্তিযুদ্ধের দল : দুলু

১৭

সীমান্তে চীন-রাশিয়ার যুদ্ধবিমানের দাপট, কী করবে জাপান

১৮

১৩ মাস পর ৬ জেলের কারামুক্তি, আবেগাপ্লুত স্বজনরা

১৯

আটা-ময়দা ফর্টিফিকেশন : অনুপুষ্টির অভাব দূরীকরণের এক সময়োপযোগী পদক্ষেপ

২০
X