পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ১১:০০ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

গুলিতে নিহত মামুন ছিলেন একজন সফল উদ্যোক্তা

নিহত মামুন। ছবি : কালবেলা
নিহত মামুন। ছবি : কালবেলা

জীবিকার তাগিদে ঢাকায় গিয়ে এক সময় গার্মেন্টস শ্রমিক হিসেবে চাকরি করেছিলেন মো. মামুন মিয়া। পরে কঠোর পরিশ্রম আর সাধনায় কয়েক বছর আগে ঢাকার মিরপুরে ক্ষুদ্র পরিসরে শুরু করেন গার্মেন্টস ব্যবসা। ব্যবসার মাধ্যমে জীবনটা সবেমাত্র গোছাতে শুরু করেছিলেন তিনি। করেছিলেন বিয়ে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যোগ দিয়ে পুলিশের গুলিতে মারা যান তিনি।

মামুন মিয়ার বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের আদম বাড়াইপাড়া গ্রামে। আজগার আলী ও তাসলিমা বেগমের চার সন্তানের মধ্যে সবার বড় ছিলেন তিনি। তার এই মৃত্যু মেনে নিতে পারছেন না মামুনের মা-বাবা ও প্রতিবেশীরা।

মামুন মিয়ার বাবা-মা বলেন, গত ৫ আগস্ট বেলা ১১টার দিকে তারা খবর পান ছেলের গুলি লেগেছে। পরে তাদের ছোট ছেলে হাসপাতালে গিয়ে দেখেন মামুন মারা গেছে। ছেলেকে হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন। তারা আরও বলেন, তাদের ছেলে মারা যায়নি, তাকে হত্যা করা হয়েছে। তারা ছেলে হত্যার বিচার চান।

স্থানীয়রা বলেন, মামুন মিয়ার স্ত্রী সন্তানসম্ভবা ছিলেন। মামুনের মৃত্যুর ১৫ দিন আগে সন্তান ভূমিষ্ঠের আগেই মারা যায়। মামুনকে কবর দেওয়ার পর তার স্ত্রীকে পরিবারের লোকজন নিয়ে গেছেন। মামুনের অনেক স্বপ্ন ছিল পরিবার ঘিরে। কিন্তু মৃত্যুর মধ্য দিয়ে তার সব স্বপ্ন নস্যাৎ হয়ে গেছে।

স্থানীয় ছাওলা ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজির হোসেন কালবেলাকে বলেন, মামুন মিয়াকে শহীদের স্বীকৃতি ও ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসন করা হোক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনার কবলে এমপি প্রার্থী

সন্তানের জন্মের পর নারীদের মধ্যে বাড়ছে অবসাদ উদ্বেগ

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নীরবতা ভাঙলেন সাকিব, মুখ খুললেন মুস্তাফিজ ইস্যুতে

গুম-খুনের মামলায় জিয়াউলের বিচার শুরু 

হলিফ্যামিলি হাসপাতালে হামলার নিন্দা / চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি ড্যাবের

আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

দুই দফা অ্যাম্বুলেন্স আটক, রোগীর মৃত্যু

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া আরও কঠিন

বিকেলে আসন সমঝোতা নিয়ে ঘোষণা দেবে ১১ দল

১০

আলী রীয়াজের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ সদস্যদের সাক্ষাৎ 

১১

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২

১২

আইপিএল, বিগ ব্যাশ মাতানো বিধ্বংসী অলরাউন্ডার এবার বিপিএলে

১৩

শীর্ষ সন্ত্রাসী ইলিয়াসের বাসায় সেনাবাহিনীর হানা

১৪

মানবতাবিরোধী অপরাধ / জিয়াউলের বিরুদ্ধে চার্জ গঠন হবে কি না, জানা যাবে আজ

১৫

এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

১৬

চাঁদাবাজির অভিযোগে বৈছাআ নেতা সাকিবসহ আটক ৩

১৭

বিকল্প প্রার্থীদের নিয়ে কী ভাবছে বিএনপি, যা জানা গেল

১৮

বিক্ষোভে উত্তাল ইরানে নিহত ২৪০০-এর বেশি : মার্কিন সংস্থা

১৯

ট্রায়াল রুম হোক বা হোটেল, জেনে নিন গোপন ক্যামেরা খোঁজার পদ্ধতি

২০
X