কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৫ এএম
অনলাইন সংস্করণ

সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা আর্মির প্রধান নবী হোসেন আটক

রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন ও তার ছোট ভাই সৈয়দ হোসেন। সৌজন্য ছবি
রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন ও তার ছোট ভাই সৈয়দ হোসেন। সৌজন্য ছবি

মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা আর্মির (এআরএ) প্রধান নবী হোসেন ও তার ভাইকে অস্ত্র-গুলিসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। শনিবার (৩১ আগস্ট) ভোর রাতে পালংখালী ইউনিয়নের ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন ৮ নম্বর শিবিরের বি-ব্লক থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- নবী হোসেন (৪৭) ও তার ছোট ভাই সৈয়দ হোসেন ওরফে বুলু (৪৫)। তারা উভয়েই মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা এবং উখিয়ার পালংখালী ইউনিয়নের ক্যাম্প-৮/ওয়েস্ট এর বি/ব্লকের বাসিন্দা।

নবী হোসেনের বিরুদ্ধে হত্যা, মাদক চোরাচালান ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএনের উপঅধিনায়ক এসপি আরেফিন জুয়েল জানান, নবী হোসেন ও তার ভাইকে আটকের সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শাকিরার সঙ্গে ছবি তুলতে লাইভ ছেড়ে ছুটলেন সাংবাদিক

সরকারকে সময় দিন: গয়েশ্বর রায়

মারা গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ব্রিতো

ইরানের বিশ্বকাপ দলের অনুশীলন ভেন্যুর কাছে মরদেহ উদ্ধার

বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে শঙ্কা!

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ইঙ্গিত, যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তি ‘খুব কাছাকাছি’

আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যখাতে জিয়াউর রহমানের পদক্ষেপের সুফল পাচ্ছে জনগণ: ডা. রফিকুল 

কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূঁইয়ার

১০

ভিসা নাকচ, তাই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারছেন না এই তারকা

১১

ঐতিহাসিক ড্রয়ে কানাডার বিশ্বকাপ মিশন শুরু

১২

বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৩

ইনজুরিতে আলজেরিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তাগলিয়াফিকো

১৪

যুক্তরাজ্যে বর্ণাঢ্য সংবর্ধনা পেল বাংলাদেশ নারী দল

১৫

লুকিচের গোলে নিজেদের মাঠে পিছিয়ে কানাডা

১৬

শূন্যরেখায় রাত কাটছে আড়াই বছরের শিশুসহ ১২ জনের

১৭

ব্রাজিলিয়ান কিংবদন্তি বললেন, মেসির খেলা দেখলে চোখ জুড়িয়ে যায়

১৮

সকালের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা

১৯

কানাডার উদ্বোধনীতে বাংলাদেশি সুর, সঞ্জয় মাত‍ালেন গোটা দুনিয়া

২০
X