কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৮ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

গুলিতে নিহত কিশোরীর মরদেহ ৪৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

গুলিতে নিহত স্বর্ণার মরদেহ ফেরত দেয় বিএসএফ। ছবি : কালবেলা
গুলিতে নিহত স্বর্ণার মরদেহ ফেরত দেয় বিএসএফ। ছবি : কালবেলা

ভারতে মামার সঙ্গে দেখা করতে গিয়ে কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে স্বর্ণা দাস (১৩) নামে এক কিশোরী নিহত হয়েছে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে প্রায় ৪৫ ঘণ্টা পর তার মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ।

স্বর্ণা জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনিগড় গ্রামের পরেন্দ্র দাসের মেয়ে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাতলাপুর চেকপোস্ট দিয়ে স্বর্ণা দাসের লাশ হস্তান্তর করে বিএসএফ।

স্বর্ণার বাবা পরেন্দ্র দাস জানান, রোববার মেয়েকে নিয়ে স্বর্ণার মা ভারতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। সোমবার ভারতে স্বর্ণার মামার বাড়িতে যোগাযোগ করে জানতে পারেন স্বর্ণা ও তার মা সেখানে যায়নি। পরে তিনি অনেক খোঁজাখুঁজির পর এক সেনা কর্মকর্তার সহযোগিতা নিয়ে শমসেরনগরে এক দালালের বাড়ি থেকে স্বর্ণার মাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। সোমবার বিজিবির মাধ্যমে তার মেয়ের মৃত্যুর বিষয়টি পুরোপুরি নিশ্চিত হন।

স্বর্ণার মা সনজিতা রানী জানান, রোববার গভীর রাতে দালালরা জোরপূর্বক তার মেয়েসহ তাকে ভারতে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তখন বিএসএফ গুলি করলে তার মেয়ের গায়ে গুলি লাগলে মাটিতে লুটিয়ে পড়ে। মেয়েকে বাংলাদেশের দিকে টেনে নিয়ে আসার চেষ্টা করেও আনতে পারেননি।

বিজিবির লালারচক বিওপির কমান্ডার নায়েক ওবায়েদ জানান, কয়েকজন বাংলাদেশি চোরাই পথে ভারতে যাওয়ার সময় বিএসএফ গুলি চালালে, তাদের মধ্যে একজনের মৃত্যু হয়।

বিজিবির শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার লে. কর্নেল মিজানুর রহমান শিকদার জানান, খবর পেয়ে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। এরপর ভারতীয় পুলিশ ময়নাতদন্ত শেষে বিজিবি কর্মকর্তাদের মাধ্যমে মঙ্গলবার সন্ধ্যায় কুলাউড়া থানা পুলিশের কাছে স্বর্ণার লাশ হস্তান্তর করে।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, আইনি প্রক্রিয়া শেষে তারা স্বর্ণার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১০

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১১

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১২

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৩

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৪

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৭

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৮

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৯

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

২০
X