ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

বুকের মধ্যে গুলি নিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন রাশেদ

হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন রাশেদ মিয়া। ছবি : কালবেলা
হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন রাশেদ মিয়া। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হন মাদ্রাসাছাত্র রাশেদ মিয়া। বুকে দুটি গুলি লাগে তার। অপারেশন করে একটি গুলি বের করা সম্ভব হলেও আরেকটি গুলি রয়ে গেছে ভেতরে। অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালের বিছানায় দিন পার করছেন তিনি।

জানা গেছে, ৪ আগস্ট দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় দারুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসা নাজারাত শাখার শিক্ষার্থী রাশেদ মিয়া গুলিবিদ্ধ হলে প্রথমে তাকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে তার অপারেশন হলে একটি গুলি বের হলেও অন্যটি বের করা সম্ভব হয়নি। পরে গ্রামের বাড়িতে চলে যান রাশেদ। পরে আবার নতুন করে ব্যথা শুরু হলে গত ২২ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন।

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তার চিকিৎসার জন্য এগিয়ে আসায় ৪ সেপ্টেম্বর বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছয় ভাইবোনের মধ্যে রাশেদ মিয়ার অবস্থান পঞ্চম। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় উন্নত চিকিৎসা করা সম্ভব হচ্ছে না রাশেদের। তবে তার নিয়মিত খোঁজখবর নিচ্ছে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী বায়জিদুর রহমান জানান গুলিবিদ্ধ শিক্ষার্থী রাশেদের পারিবারের আর্থিক অবস্থা ভালো না। আমরা তার সু-চিকিৎসার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছি। এ ছাড়া রাশেদের উন্নত চিকিৎসার জন্য বৈষম্যবিরোধী ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শ করে পুলিশ সুপারের মাধ্যমে তাকে সিএমএইচ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তার ফুসফুসের অপারেশনটি অত্যন্ত জটিল।

গুলিবিদ্ধ শিক্ষার্থী রাশেদ মিয়া জানান, সহপাঠীদের সঙ্গে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করি। গুলি লাগার পর আর কিছু বলতে পারি না। তবে অপারেশন করে একটি বের হলে আর একটি গুলি বুকের মধ্যে রয়েছে। অনেক কষ্ট হচ্ছে।

রাশেদের মা মঙ্গলি বেগম ও ভাই মো. খুবাইব বলেন, আমরা খুবই গরিব। টাকা খরচ করে চিকিৎসা করানো আমাদের পক্ষে অনেক কঠিন। ছাত্ররা এগিয়ে আসায় রাশেদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। আমরা চাই আমাদের রাশেদ যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে সরকার যেন সে ব্যবস্থা নেয়।

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. এ কে এম মুরাদ জানান, তার বুকের ফুসফুসে মধ্যে একটি গুলি এখনো আটকে রয়েছে। আরও উন্নত চিকিৎসা প্রয়োজন। নতুবা আটকে থাকা গুলি থেকে ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১০

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১১

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১২

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৩

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৪

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৫

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৬

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৭

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৮

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৯

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

২০
X