আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আজমিরীগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে আহত শতাধিক 

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সোমবার সংঘর্ষে জড়ায় দুপক্ষ
হবিগঞ্জের আজমিরীগঞ্জে সোমবার সংঘর্ষে জড়ায় দুপক্ষ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত শতাধিক লোক আহত হয়েছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৮০ জন হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল এবং বাকিরা বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের ৭নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মহিবুল হাসান দুলু ও তারই স্বজন একই গ্রামের হামিদুল ও মলাই মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল রোববার (৮ সেপ্টেম্বর) বিকালে দুই পক্ষের শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। তাৎক্ষণিক স্থানীয় সালিশকারীরা বিষয়টি মীমাংসার জন্য উভয়পক্ষকে অনুরোধ করেন।

আজ সোমবার সকালে সালিশকারীরা পুনরায় সালিশের দিন ধার্য করতে উভয়পক্ষের কাছে যান। সালিশে নিষ্পত্তির বিষয়টি উভয়পক্ষ মেনেও নেন। কিন্তু সালিশকারীরা চলে যাবার পরপরই মলাই মিয়ার এক স্বজনের সঙ্গে ইউপি সদস্য দুলু মিয়ার এক স্বজনের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

এরপর উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে মহিবুল হাসান দুলুর পক্ষে সাবেক শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আমজাদ তালুকদারের লোকজন এবং হামিদুল ও মলাই মিয়ার পক্ষে বর্তমান চেয়ারম্যান নলীউর রহমান তালুকদারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ইউপি সদস্য মহিবুল হাসান দুলু জানান, গ্রাম্য দলাদলির বিষয় নিয়ে এই সংঘর্ষ বাঁধে। শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলীউর রহমান তালুকদার বলেন, দুলু মিয়ার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় মলাই মিয়ার এক স্বজনকে মারধরের ঘটনায় এ সংঘর্ষ বাঁধে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ কালবেলাকে বলেন, পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দায়ের করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ১৩

‘ধানের শীষের বিজয় হলে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই’

বিশ্বকাপে ভারত কেন ফেভারিট? নিউজিল্যান্ডকে উড়িয়ে বুঝিয়ে দিল ঈশান-সূর্যরা

প্রাইজবন্ডের ১২২তম ‘ড্র’ আজ, যা থাকছে প্রথম পুরস্কারে

‘আপসহীনতাই খালেদা জিয়াকে অনন্য উচ্চতায় নিয়েছে’

রাজধানীতে আজ কোথায় কী

বিএনপির ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ

গাজাজুড়ে ইসরায়েলের জোরালো বিমান হামলা, নিহত ৩২

১০

২ ইউনিয়নবাসীর তুমুল সংঘর্ষ

১১

তিস্তার চরে তরমুজে স্বপ্ন বুনছেন চাষিরা

১২

টাকার খেলায় নয়, জনতার ভোটেই জয় চাই : জোনায়েদ সাকি

১৩

যুক্তরাষ্ট্রের চাপ ইরানকে আরও শক্তিশালী করছে

১৪

শুরু হলো বাঙালির আবেগের মাস ফেব্রুয়ারি

১৫

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

৫ আগস্টের আগের বাংলাদেশে কেউ ফিরতে চাই না : পুতুল

১৭

০১ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৮

শুভ মাঘী পূর্ণিমা আজ

১৯

জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে আপত্তিকর পোস্ট, দলের বিবৃতি

২০
X