ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:০১ এএম
অনলাইন সংস্করণ

পাবনায় রেলের জায়গায় ঘর দখলের চেষ্টা ছাত্রলীগ নেতার

অভিযুক্ত ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মামুন। ছবি : সংগৃহীত
অভিযুক্ত ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মামুন। ছবি : সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়ায় মেহেদী হাসান মামুন নামে এক ছাত্রলীগ নেতা রেলের জায়গায় ঘর দখলের চেষ্টা করেন। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পালিয়ে যান। পরে সেনাবাহিনী পাশের কুমড়াডাঙ্গা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দখলকারীদের সতর্ক করে।

মেহেদী হাসান মামুন ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান হোসেনের ছেলে।

গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে মামুন ও তার ভাই মানিকের নেতৃত্বে একদল লোক এ দখল চেষ্টা চালায়। এ ঘটনায় ওই জায়গার বর্তমান মালিক মোস্তাক থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ কোর্টে মামলার পরামর্শ দেয়।

জানা যায়, উপজেলার সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজসংলগ্ন এলাকায় জমি রয়েছে লোকমান হোসেনের। সেখানে তারা দোকান নির্মাণ করেন। সোমবার রাত ৮টার দিকে মামুন ও তার ভাই মানিকসহ ছাত্রলীগের প্রায় ৩৫ জন পাশের মৃত মোরশেদ আলীর দোকান ঘর ভেঙে দখলের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে মোস্তাক আহমেদ ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীকে বিষয়টি জানান। সেনাবাহিনী বিষয়টি অবগত হয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে দখল চেষ্টাকারীরা সটকে পড়ে।

ঘটনার বিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান মামুনকে মোবাইলে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি।

ভাঙ্গুড়া থানার ওসি নাজমুল হক বলেন, ওই ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। তবে ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছিল, পরে সেনাবাহিনী গিয়ে পরিবেশ শান্ত করেছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুন নাহার জানান, ঘটনাস্থলে সেনাবাহিনী গিয়েছিল। তারা পরিবেশ স্বাভাবিক করেছেন। ঘটনার বিষয়ে এ উপজেলায় দায়িত্বরত সেনাবাহিনীর পক্ষে থেকে জানানো হয়, ঘটনা স্বাভাবিক করা হয়েছে এবং কাউকে বিশৃঙ্খলা না করতে কঠোর বার্তা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী প্রচারণা নিয়ে নেতাকর্মীদের সুখবর দিলেন তারেক রহমান

৪ নেতাকে সুখবর দিল বিএনপি

ঘরে বসেই প্রতিমাসে আয় দেড় লাখ রিয়াদ-শাকিলা দম্পতির

অফিসে মারামারি করা সেই ২ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা 

ঝুঁকি নিয়ে চলছে ২৩ বিদ্যালয়ে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হাদিকে নিয়ে সিইসির সেই বক্তব্যের ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন

এনসিপির প্রার্থী ও বৈষম্যবিরোধী নেতাদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ সিএমপির

ইরাসমাস আন্তর্জাতিক ক্রেডিট মোবিলিটিতে যুক্ত হওয়ার যোগ্যতা পেল কুবি

জাতীয় দিবসেও ফুল ব্যবসায়ীদের মুখে হতাশা

১০

মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

১১

বুধবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

অপারেশন ও রক্ষণাবেক্ষণ শিখতে রাষ্ট্রীয় খরচে বিদেশে যাচ্ছেন রেলের কর্মকর্তারা!

১৩

৫ নেতার বিষয়ে সিদ্ধান্ত নিল বিএনপি

১৪

ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেবে বিএনপি : মির্জা ফখরুল

১৫

বাবার বাড়ি যাওয়া হলো না নীরা বেগমের

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় গরুর ধাক্কা নিয়ে ৫ ঘণ্টার সংঘর্ষ

১৭

বিগ ব্যাশে শাহীন আফ্রিদির দুঃস্বপ্নের অভিষেক

১৮

ফয়সালের সঙ্গে ফেসবুকে পরিচয়, আর্থিক সমস্যায় টাকা দেবে জানিয়েছিল : আদালতকে বান্ধবী 

১৯

বাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

২০
X