কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০০ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফোন চুরি

ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত
ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

কক্সবাজারের হোটেল-মোটেল জোনের ‘সিলিকন শাকিরা বে’- নামে একটি আবাসিক হোটেল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ মুঠোফোন চুরি হয়েছে। হোটেলটির একটি কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন তিনি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

তিনি জানান, দুপুরে দিকে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন তার ফোনটি চুরি হয়েছে। পুলিশ তার ফোন উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজার জেলার সমন্বয়করা জানান, পেকুয়া- চকরিয়ায় শহীদদের পরিবারের সঙ্গে দেখা করতে গতকাল (বুধবার) সেখানে যান কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

তারা জানান, সেখান থেকে বৃহস্পতিবার ছাত্র-জনতার আলোচনা সভায় যোগ দিতে কক্সবাজার শহরে যান। কলাতলী জোনের হোটেলটিতে বিশ্রামের জন্য কক্ষ ভাড়া নেন তিনি। সেখানে কেউ একজন তার ফোন চুরি করে নিয়ে যায়।

হোটেল কর্তৃপক্ষ জানান, রুমে তাদের লোকজন ছিল। এটি নিজেদের মধ্যে হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ভূমিকম্প অনুভূত

বক্স অফিসে রানির দাপট

বাংলাদেশের পাশে পাকিস্তান কি থাকবে? চূড়ান্ত সিদ্ধান্ত আজ 

৫০ হাজার টাকা বেতনে চাকরি দিচ্ছে রেড ক্রিসেন্ট, আবেদন অনলাইনে

ইইউ সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা ইরানের

জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল ছাত্রদল

বিশ্ব হিজাব দিবসে নারী শিক্ষার্থীদের হিজাব উপহার দিল রাকসু 

রোজার নিয়ত কখন, কীভাবে করবেন?

রেজাউলের শিশুকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন জামায়াত আমির

সোমবার খুলনা ও যশোরে নির্বাচনী প্রচারে যাচ্ছেন তারেক রহমান

১০

এবারও হাত না মেলানোর ‘লড়াই’ জিইয়ে রাখল ভারত-পাকিস্তান

১১

বিএনপি শুধু কথা দিয়ে থেমে থাকে না, কাজ দেখায় : রবিন

১২

ফেব্রুয়ারির হলিউড

১৩

জামায়াত আমিরের পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

১৪

অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৫

শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

১৬

যশোরে তারেক রহমানের আগমন ঘিরে চলছে প্রস্তুতি

১৭

দেশে পৌঁছাল ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট 

১৮

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

১৯

দ্রুত চাকরি পাওয়ার শক্তিশালী দোয়া ও আমল

২০
X