রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

রাঙ্গুনিয়ায় চোখের জলে শিক্ষককে বিদায়

রাঙ্গুনিয়া উপজেলার পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কল্লোল দাশ গুপ্তকে বৃহস্পতিবার বিদায় সংবর্ধনা দেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
রাঙ্গুনিয়া উপজেলার পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কল্লোল দাশ গুপ্তকে বৃহস্পতিবার বিদায় সংবর্ধনা দেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

ফুল হাতে দুই লাইনে দাঁড়িয়েছেন শিক্ষার্থীরা। তার মাঝ দিয়ে সহকর্মী শিক্ষকদের সঙ্গে ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন সবার প্রিয় শিক্ষক কল্লোল দাশ গুপ্ত। এ সময় শিক্ষার্থীরা পুষ্পবৃষ্টি দিয়ে অভিবাদন জানাচ্ছেন। কেউ কেউ দিচ্ছেন গোলাপ, কেউবা পা ছুঁয়ে নিচ্ছেন দোয়া, কাঁদছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এভাবেই সবার চোখের জলে বিদায় জানিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কল্লোল দাশ গুপ্তকে। এই উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন ১৯৯২ সালে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। দীর্ঘ ৩২ বছর পর শেষ হয়েছে তার শিক্ষক-জীবন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এই জ্যেষ্ঠ শিক্ষকের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আবছার।

প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহির আহমদ চৌধুরী। বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক শাসম উদ্দিন মজুমদার, বঙ্গবন্ধু মডেল কেজি স্কুলের অধ্যক্ষ ছানোয়ারা বেগম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ সেলিমুল হক, নুরুল আজিম, সুবীর কুমার সাহা, বন্দনা বড়ুয়া, কোহিনুর আকতার, জসিম উদ্দিন, মো. আইয়ুব, কোহিনুর আকতার, বিজয় কর, সুপর্ণা মহাজন, মুকুন্দ পাল প্রমুখ।

অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা বিদায়ী সংবর্ধিত অতিথিকে উপহারসামগ্রী ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১০

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১১

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১২

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৩

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৪

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৭

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৮

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৯

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

২০
X