ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে : নাহিদ

ফেনীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা নাহিদ। ছবি : কালবেলা
ফেনীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা নাহিদ। ছবি : কালবেলা

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, দেশ একটা সংকটকালের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। মানুষ সতর্ক রয়েছে, তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে ফেনীর ছাগলনাইয়ার রাধানগর ইউনিয়নের দক্ষিণ আঁধারমানিক ও ফুলগাজী উপজেলায় দরবারপুর ইউনিয়নের জগতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর, রাস্তাঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে কোনো ইন্টারনেট বন্ধ করা হয়নি, বন্ধ করার প্রশ্নই উঠে না। বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় সমস্যা হয়েছে, সেটিকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের সমস্যা অভ্যন্তরীণ সমস্যা, এটি অভ্যন্তরীণভাবে সমাধান করতে হবে।

বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, সরকার পুনর্বাসন কার্যক্রম দ্রুত শেষ করতে চায়। ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণ এবং শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ এই দুটি বিষয়কে প্রাথমিকভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। বন্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রকল্প নেওয়া হবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমান, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সরোয়ার হোসেন কমল, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঞা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও ভ্যাকসিনের অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কারাগারে

 স্কুলছাত্রীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় শুরু হলো ‘গোল ফর গুড’ ক্যাম্পেইন

পুশইন ঘিরে সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

১০

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

১১

কমলো হার্টের রিংয়ের দাম

১২

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

১৩

কোন বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে? জানাল গবেষণা

১৪

জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

১৫

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

১৬

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

১৭

চাঁপাইনবাবগঞ্জে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৮

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

১৯

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

২০
X