রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ১০:৪৪ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয়ে চাকরি পেলেন শহীদ আবু সাঈদের বোন

শহীদ আবু সাঈদের বোন সুমি খাতুনের হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। ছবি : কালবেলা
শহীদ আবু সাঈদের বোন সুমি খাতুনের হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বোন সুমি খাতুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছেন। তাকে ল্যাব অ্যাটেনডেন্ট (স্থায়ী) পদের বিপরীতে সেমিনার অ্যাটেনডেন্ট পদে অস্থায়ী ভিত্তিতে কিছু শর্তের ভিত্তিতে নিয়োগপত্র দেওয়া হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে সাঈদের বোন সুমি খাতুনের হাতে নিয়োগপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. শওকাত আলী। এ সময় আবু সাঈদের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার মেয়েকে চাকরি দেওয়ায় আজ আমি অনেক খুশি।

চাকরিতে যোগ দিয়ে আবেগাপ্লুত হয়ে সুমি খাতুন বলেন, আমার ভাই যে বিশ্ববিদ্যালয়ে পড়ে বড় চাকরির স্বপ্ন দেখেছিল তার ক্যাম্পাসেই আমার চাকরি হলো। এটা আমাদের পুরো পরিবারকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে। চাকরিপ্রাপ্তিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কৃতজ্ঞতা জানাই।

নিয়োগ পত্রে বলায় হয়, এই পদে যোগদানের তারিখ থেকে আপনার নিয়ে কার্যকর হবে, আপনি জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৮,৫০০-২০,৫৭০ স্কেলে বেতন ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন, কোনো প্রতিষ্ঠানে কর্ম থাকলে নিয়োগ কারী কর্তৃপক্ষের নিকট থেকে গৃহীত ছাড়পত্র যোগদানের সাথে অবশ্যই জমা দিতে হবে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে যোগদানের পর চাকরি হতে স্বেচ্ছায় অব্যাহতি গ্রহণ করতে হলে আপনাকে দুই মাস অগ্রিম নোটিশ প্রদান করতে হবে অথবা এক মাসের বেতন সমর্পণ করতে হবে, আপনার চাকরি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রংপুর এর আওতায় প্রণীত ও প্রণীতব্য সব সংবিধি, প্রবিধান, রেগুলেশন ও বিধি-বিধান দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে এবং আপনাকে বাধ্যতামূলক বিশ্ববিদ্যালয়ের গোষ্ঠী বিমায় অংশগ্রহণ করতে হবে।

নিয়োগ পত্রে আরও বলায় হয়, এই নিয়োগপত্রে গৃহীত শর্ত মোতাবেক আপনি এ নিয়োগ গ্রহণ করতে সম্মত থাকলে আগামী ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে সব পরীক্ষায় উত্তীর্ণ সনদপত্রসহ অন্যান্য সনদপত্রের প্রথম শ্রেণির গেজেটের কর্মকর্তার নামাঙ্কিত সিল দ্বারা সত্যায়িত অনুলিপি পত্র, অভিজ্ঞতার সনদপত্র, শেষ বেতনের প্রত্যয়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে) এবং যোগদানের পত্র রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে বলা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১০

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১১

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৩

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৪

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৫

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৬

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৭

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৮

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৯

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

২০
X