লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

রাতে মাদ্রাসায় ঘুমন্ত ‍শিক্ষার্থীদের ঘরে ট্রাক, আহত ১২

লালমনিরহাটে তালিমুল ইনসান কওমি হাফেজিয়া মাদ্রাসায় দুর্ঘটনার একটি চিত্র। ছবি : কালবেলা
লালমনিরহাটে তালিমুল ইনসান কওমি হাফেজিয়া মাদ্রাসায় দুর্ঘটনার একটি চিত্র। ছবি : কালবেলা

লালমনিরহাটের সদর উপজেলার হাড়িভাঙ্গায় একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসায় প্রবেশ করেছে। বুধবার (১০ অক্টোবর) রাত ৩টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তালিমুল ইনসান কওমি হাফেজিয়া মাদ্রাসার ঘুমন্ত ১২ জন শিক্ষার্থী আহত হয়েছে। এদেরমধ্যে শিক্ষার্থী মুরসালিন (১২) ও নোমানসহ (১১) চারজন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো পড়াশোনা শেষে রাতে ঘুমিয়ে পড়ে শিক্ষার্থীরা। রাত ৩টার দিকে হঠাৎ মালবাহী চলন্ত ট্রাকের চালক নিযন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাস্তা লাগোয়া মাদ্রাসার দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ সময় দেয়ালের ইটের আঘাতে ঘুমন্ত শিশুরা আহত হয়। অল্পের জন্য তারা বেঁচে গেলেও চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাদ্রাসা কমিটির সদস্যরা জানায়, মহাসড়ক থেকে মাদ্রাসাটি কাছাকাছি হওয়ায় ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। সড়ক ভবন কর্তৃপক্ষ যদি মাদ্রাসার সামনের অংশে গাইড ওয়াল অথবা গার্ডার নির্মাণ করে দেয় তাহলে ঝুঁকি কমবে।

মাদ্রাসা ছাত্রদের কয়েকজন জানায়, তারা সব সময় আতঙ্ক ও ভয়ের মধ্যে থাকে। প্রায়ই তারা রাতে গাড়ির হর্নের উচ্চ শব্দে ঘুম থেকে চমকে ওঠে। আমরা নিরাপত্তার দাবি জানাচ্ছি।

মাদ্রাসার মুহতামিন হাফেজ মাওলানা মোহাম্মদ নুর আলম জানান, মাদ্রাসার ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। কিন্তু অর্থের সংকটে কাজের গতি কমে গেছে। প্রতিষ্ঠানটি রাস্তার কাছাকাছি হওয়ায় বর্তমানে শিক্ষার্থীদের জন্য এখানে থাকা ঝুঁকিপূর্ণ। স্থানীয় ও সরকারিভাবে সহায়তা পাওয়া গেলে মাদ্রাসার ভবনের কাজ শেষ করা যাবে। তখন নতুন ভবনে শিক্ষার কার্যক্রম শুরু হলে কোনো ঝুঁকি থাকবে না।

লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের জানান, ট্রাক ড্রাইভার পলাতক তবে ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি। মাদ্রাসা কর্তৃপক্ষ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে ব্যথিত পাকিস্তানের প্রধানমন্ত্রী

ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭

সকালের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

কুয়েতে তিন মার্কিন সেনা নিহতের খবর সত্য নয়: সেন্টকম

বরিশালের পথে প্রধানমন্ত্রী

প্রকৃতির ক্যানভাসে আঁকা জীবন্ত আলপনাময় শিল্পকর্ম ‘হলুদ চিতা’

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ভিসা ছাড়াই জার্মানিতে প্রবেশ করতে পারবে ৬২ দেশ

স্টেশনে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৫ আসামি তিন দিনের রিমান্ডে

কাঁটাতারের বেড়ার ভিতরে বন্দি ১৭ পরিবার

১০

মতলবে চাঁদাবাজি মামলায় ৩ জন কারাগারে

১১

ছাদ বাগান / বছরে আয় ১২ লাখ টাকা, পেলেন জাতীয় পুরস্কার

১২

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন

১৩

নিজের মেয়েকে হত্যা, লোমহর্ষক জবানবন্দি বাবার

১৪

সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

১৫

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

১৬

বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৭

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

১৮

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

১৯

১০ বছরের খুদে ফুটবলার রওশন যেন আরেক মেসি!

২০
X