চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০৯:৪৬ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মাটিতে পুঁতে রাখা বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ সাহারুলকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। ছবি : কালবেলা
অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ সাহারুলকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে মাটির নিচ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বুধবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে দর্শনা পৌর এলাকার মোবারক পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে আলামতসহ তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন।

গ্রেপ্তারকৃত যুবকের নাম সাহারুল (৩৭)। তিনি চুয়াডাঙ্গার দর্শনা থানার মোবারক পাড়ার পিয়ার আলীর ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে আসামি ও পিস্তলের তথ্য পায় চুয়াডাঙ্গার সেনাবাহিনী ক্যাম্প। ওই সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবেদীনের নেতৃত্বে দর্শনা পৌর এলাকার মোবারক পাড়ায় আসামির বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। এ সময় আসামিকে গ্রেপ্তার করেন তারা।

পরে তার দেওয়া তথ্যানুযায়ী বাড়ির পেছনে মাটিতে পুঁতে রাখা অবস্থায় যুক্তরাষ্ট্রের তৈরি একটি নাইন এমএম পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সঙ্গে একটি মোবাইলও উদ্ধার করে সেনাবাহিনী।

চুয়াডাঙ্গা সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার লে. কর্নেল জয়নুল আবেদীন এ অভিযানের সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, গ্রেপ্তারের পর আসামিকে অস্ত্র, গুলিসহ দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর কালবেলাকে বলেন, আসামি সাহারুলের বিরুদ্ধে থানার এসআই ফাহিম বাদী হয়ে অবৈধ অস্ত্র আইনে একটি মামলা করেছেন। বৃহস্পতিবার দুপুরের পর আলামতসহ তাকে আদালতে সোপর্দ করা হয়। এরপর বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

১০

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

১১

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১২

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

১৩

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

১৪

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

১৫

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

১৬

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

১৭

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

১৮

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

১৯

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

২০
X