রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে প্রবাসীকে নির্যাতনের অভিযোগ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সৌদি আরবে এক প্রবাসীকে নির্যাতনের অভিযোগ করেছেন তার বাবা। দালালের আত্মীয়ের বিরুদ্ধে এ অভিযোগ।

মৌলভীবাজারের কমলগঞ্জের চিতলীয়া এলাকার বাসিন্দা ওয়ারিছ খান জানান, ফেব্রুয়ারি মাসে ছেলে খয়ের আহমেদ খানকে সৌদি আরব পাঠাতে চিতলীয়া বখশীটিলা জামে মসজিদের মুয়াজ্জিন জসিম উদ্দিনের সঙ্গে ৪ লাখ ৭০ হাজার টাকার লিখিত চুক্তি করেন।

চুক্তি অনুযায়ী জসিম উদ্দিনকে প্রথমে আড়াই লাখ টাকা পরে আরও ১ লাখ ৪০ হাজার টাকা দেওয়া হয়।

আরও ৮০ হাজার টাকা বিদেশে গিয়ে দুই মাসের বেতন পেয়ে পরিশোধের কথা ছিল।

এরপর জসিম উদ্দিনের ভাই সৌদিপ্রবাসী ফারুক উদ্দিনের কাছে ছেলেকে পাঠানো হয়।

বাবা অভিযোগ করেন, সেখানে যাওয়ার পর ছেলেকে কাজ না দিয়ে নির্যাতন করে আটকে রাখা হয়েছে। তিন দিন ধরে ছেলের মোবাইল ফোন বন্ধ। তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না।

ওয়ারিছ খান বলেন, ‘আমার ছেলেটাকে কাজের ভিসায় সৌদি আরবে পাঠাইছিলাম। কোম্পানির ড্রাইভিং ভিসার চুক্তি করছিলাম। কিন্তু আমার ছেলেকে বিদেশে কাজ না দিয়ে, সেখানে আটকে রেখে নির্যাতন করছেন তারা।’

অভিযুক্ত জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে এলাকায় পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

তার খোঁজে চিতলীয়া বখশীটিলা জামে মসজিদে যোগাযোগ করা হলে মসজিদের কোষাধ্যক্ষ মোহাম্মদ আরিফ বলেন, ‘জসিম ঢাকায় একটি বিয়ের অনুষ্ঠানে গেছেন। ইমাম সাহেব জানালেন, তিনি সোমবার আসবেন। আমরাও তার ফোন বন্ধ পাচ্ছি।’

তবে জসিমের বড় ভাই সৌদিপ্রবাসী ফারুক উদ্দিন মোবাইল ফোনে বলেন, ‘আমার এখানে আসার পর খয়েরকে কাজে লাগিয়ে দেই। কিন্তু কাজ পছন্দ না হওয়ায় আমাকে গালমন্দ করে তিনি চলে যান। তিনি তার সহযোগীদের সঙ্গে ঝগড়া করে আহত হয়েছেন। পরে বিষয়টি পাকিস্তানের কফিল সমাধান করে দেন। তাকে আমি কখনও মারধর করিনি।’

এ বিষয়ে জানতে চাইলে আলীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু বলেন, ‘বিষয়টি শুনেছি। উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

বেদনার আকাশ

১০

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১১

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১২

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১৩

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১৪

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

১৫

এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

১৬

পদ্মায় ধরা পড়ল ৪০ কেজির বিশাল কাতলা

১৭

মাদকসহ দুই যুবক আটক, বাঁশে ঝুলিয়ে পুলিশে দিলো গ্রামবাসী

১৮

র‌্যাঙ্কিংয়ে পেছাল আর্জেন্টিনা, বিদায় নিলেও সুখবর মিলল ব্রাজিল সমর্থকদের

১৯

সাইরেন বাজার আগেই ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, বহু হতাহত

২০
X