মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বেদেদের পৌর নাগরিকত্ব দিতে মানবাধিকার কমিশনের নির্দেশ

হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকার বেদেপল্লী। ফাইল ছবি/কালবেলা
হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকার বেদেপল্লী। ফাইল ছবি/কালবেলা

হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকার বেদে পরিবারগুলোকে পৌরসভার হাউসহোল্ডিং ও নাগরিকত্ব সনদ দিতে ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমদসহ বেঞ্চ-১-এর সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম, কংজরি চৌধুরী ও ড. তানিয়া হকের যৌথ স্বাক্ষরিত পত্রে হবিগঞ্জ জেলা প্রশাসনকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়। ৩০ আগস্টের মধ্যে কমিশনকে এ ব্যাপারে জানাতে বলা হয়।

এর আগে ২৩ জুলাই এলজিইডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে পৌর মেয়র হাবিবুর রহমান মানিককে নাগরিকত্ব না দেওয়ায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে মাধবপুর পৌরসভায় বসবাসরত বেদে সম্প্রদায়ের সদস্যরা জমি এবং বাড়ির মালিক হওয়া সত্ত্বেও তারা হাউসহোল্ডিং পাচ্ছেন না।

বেদে সম্প্রদায়ের লোকদের হাউসহোল্ডিং ও নাগরিকত্ব সনদ না দেওয়ার এ অভিযোগ উঠে হাবিবুর রহমান মানিকের বিরুদ্ধে। তিনি জানান, বিভিন্ন ধরনের স্থানীয় চাপের কারণে বেদেদের নাগরিকত্ব দিতে ব্যর্থ হচ্ছেন। এই ব্যর্থতার দায় কার—তাকে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দিতে পারেননি।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১০

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১১

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১২

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১৩

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

১৪

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৫

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

১৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

১৭

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৮

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

১৯

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

২০
X