ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ১০:২৩ এএম
অনলাইন সংস্করণ

শিশুর খাদ্যনালি থেকে বের হলো জানালার ছিটকিনি

শিশু হাবিব ও এক্সরে কপি। ছবি : সংগৃহীত
শিশু হাবিব ও এক্সরে কপি। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় হাবিব নামের দুই বছরের এক শিশুর খাদ্যনালি থেকে জানালার ছিটকিনি বের করা হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে ছিটকিনিটি বের করা হয়। বর্তমানে শিশুটি ওই হাসপাতালে ভর্তি রয়েছে

শিশু হাবিব জেলার আখাউড়া উপজেলার শান্তিনগর গ্রামের জুয়েল মিয়ার ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার (২ আগস্ট) সকালে দুই বছরের হাবিবকে বিছানায় রেখে মা পাখি বেগম ঘরের বাইরে যান। এ সময় জানালা ধরে খেলা করছিল সে। কোনো কারণে জানালার ছিটকিনি তার হাতে খুলে আসে। পরে হাবিব সেই ছিটকিনি মুখে ঢুকিয়ে গিলে ফেলে। এরপর সে শ্বাসকষ্টসহ পেটব্যথা ও যন্ত্রণায় আর্তনাদ করতে থাকে। এ অবস্থায় তাকে প্রথমে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হাবিবের এক্স-রে করে দেখা যায় তার গলায় কিছু একটা আছে। সেখান থেকে দ্রুত বিকেলে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে যাওয়ার পর এক্সরে করে চিকিৎসকরা দেখেন পেটের ভেতর একটা ছিটকিনি। চিকিৎসকরা তাকে দুদিন অবজারভেশনে রাখেন। দুদিন পর শুক্রবার রাতে ডাক্তার মো. আবু সাঈদ অপারেশন করে খাদ্যনালি থেকে একটি ছিটকিনি বের করেন।

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে হাবিবের মা পাখি বেগম বলেন, বুধবার সকালে ছেলেকে আমি নাশতা করিয়ে ঘরের বাইরে যাই। এসে দেখি তার শ্বাসকষ্ট হচ্ছে। তার মুখ খুলে প্রথমে কিছুই দেখা যাচ্ছিল না। পরে গলায় সাদা ধরনের কিছু একটা দেখা যায় এবং মুখ দিয়ে রক্ত ঝরছিল। কিছুই বুঝে উঠতে পারছিলাম না। পরে বিভিন্ন পরীক্ষা পর অপারেশন করে তার খাদ্যনালি থেকে ছিটিকিনি বের করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন হাবিব শঙ্কামুক্ত। তবে পুরোপুরি সুস্থতার জন্য আরো কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হাবিবের অস্ত্রোপচারকারী চিকিৎসক ডাক্তার মো. আবু সাঈদ জানান, এক্সরে রিপোর্টে শিশুটির পেটের খাদ্যনালিতে ছিটকিনি দেখা যায়। পেটের ভেতরে খাদ্যনালি প্রায় ২০ ফুট লম্বা থাকে। অস্ত্রোপচারের সময় খাদ্যনালির ভেতর থেকে খুঁজে বের করা হয়েছে ছিটকিনিটি। তাকে আরও দুদিন হাসপাতালে থাকতে হবে। তবে সে এখন সম্পূর্ণ ঝুঁকিমুক্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১০

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১১

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১২

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৩

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৪

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৫

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৬

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৭

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৮

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৯

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

২০
X