মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০৬:২৯ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৮:০২ এএম
অনলাইন সংস্করণ

‘বাংলার মাটিতে শেখ হাসিনার বিচারের বিকল্প নেই’

বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। ছবি : কালবেলা

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দুর্নীতির কারণে ভীত ছিলেন বলেই নেতাকর্মীদের না জানিয়ে বোনকে নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। তাই চট করে দেশে ঢুকলে তাকে ফট করে জেলে যেতে হবে। গত ১৬ বছরে শেখ হাসিনা যে অন্যায় করেছে তার ক্ষমা নেই। বাংলার মাটিতে তার বিচার হতেই হবে এর কোনো বিকল্প নেই।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত খেলাফত মজলিসের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ কারো এককনয় বরং এ জাতির যুদ্ধ ছিলো। মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পরিবারের কেউ মারা যায়নি। শেখ হাসিনার পিতা স্বাধীনতার ঘোষক নন, কিংবা স্বাধীনতাসংগ্রামীও নন। স্বাধীনতাযুদ্ধের সময় তার বাবা পাকিস্তানে বন্দি ছিল। তাদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা মানে শেখ হাসিনার ক্ষমতাকে ধরে রাখার চেতনা।

এ সময় তিনি অন্তবর্তী সরকারকে সব কাজে সহযোগিতার আহ্বান জানিয়ে শেখ হাসিনার ঘাপটি মেরে থাকা দোসরদের আইনের আওতায় আনার দাবি জানান।

কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি হাফেজ মুহাম্মদ এমদাদ উল্লাহ নিয়াজী। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইঘণ্টা পর নিয়ন্ত্রণে মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের আগুন

আসিফ নজরুলের মন্তব্য নিয়ে এবার মুখ খুলল আইসিসি

আলোনসোকে বরখাস্ত করল রিয়াল, জানাল নতুন কোচের নাম

১৫ স্যাটেলাইট ও একটি কৃত্রিম উপগ্রহ নিয়ে ছিটকে পড়ল ভারতের রকেট

ঢাকায় এসে নতুন মার্কিন রাষ্ট্রদূতের উচ্ছ্বাস প্রকাশ

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে উত্তাল শাবিপ্রবি

বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে পাঠানো আইসিসির চিঠিতে কী বলা হয়েছে

মারা গেলেন ১৫ বছর বয়সে অভিষেক হওয়া সেই ক্রিকেটার

তাহেরির স্ত্রীর কোনো স্বর্ণ নেই, নিজের আছে ৩১ ভরি

‘দ্বিতীয় বিয়েতে আগের স্ত্রীর অনুমতি’: যেভাবে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি

১০

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

১১

মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

১২

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে আইনি বাধা নেই

১৩

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

১৪

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

১৫

ঢাবির বিভাগীয় চেয়ারম্যান পদ থেকে গোলাম রাব্বানীকে অব্যাহতি

১৬

জামায়াত ঐক্যের নামে জনগণকে বিভ্রান্ত করছে : মাওলানা আনোয়ারুল করিম

১৭

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এনটিআরসিএর কড়া বার্তা

১৮

বিপিএলের প্লে–অফ নিশ্চিত তিন দলের, রংপুরের সামনে শেষ লড়াই

১৯

নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার চান শিক্ষার্থীরা

২০
X