বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে হত্যা মামলায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

গ্রেপ্তার তিনজনের মধ্যে শেখ সেলিম রেজা (বাঁয়ে) ও আলম শেখ। ছবি : কালবেলা
গ্রেপ্তার তিনজনের মধ্যে শেখ সেলিম রেজা (বাঁয়ে) ও আলম শেখ। ছবি : কালবেলা

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত দুই যুবদল নেতা হত্যা মামলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন, সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শেখ সেলিম রেজা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লিমন ও শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর গ্রামের বাসিন্দা ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলম শেখ।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে শিবনাথপুর গ্রামরে নিজ বাড়ি থেকে আলম শেখকে গ্রেপ্তার করা হয়। রাতে শহরের সমাজকল্যাণ মোড়ে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা লিমন এবং শাহজাদপুরে অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান শেখ সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, শেখ সেলিম রেজা যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু ও লিমন যুবদলকর্মী সুমন হত্যা মামলার এজাহার নামীয় আসামি। আলম শেখ রঞ্জু হত্যা মামলার সন্দেহভাজন আসামি। আলমকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর দুজনকে রোববার (২৭ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X