গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে আটক ২২

আটক শিক্ষার্থীদের আটক করে নিয়ে যায় পুলিশ। ছবি : কালবেলা
আটক শিক্ষার্থীদের আটক করে নিয়ে যায় পুলিশ। ছবি : কালবেলা

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে ২২ পরীক্ষার্থীকে আটক করেছে প্রশাসন। পরে আটকদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) রাতে জেলা প্রশাসক কার্যালয়ে মৌখিক পরীক্ষা চলাকালে তাদের আটক করে নিয়োগ বোর্ডের সদস্যরা।

নিয়োগ বোর্ডের সদস্য ও স্থানীয় সরকার বিভাগ গাইবান্ধার উপপরিচালক মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ২২ জনের হাতের লেখার সঙ্গে তাদের লিখিত পরীক্ষার খাতার মিল পাওয়া যায়নি। ভাইভা বোর্ডের সামনে তারা স্বীকার করেছে, তাদের পরিবর্তে প্রক্সি ক্যান্ডিডেট লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের পুলিশে দেওয়া হয়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, নিয়োগ পরীক্ষায় জালিয়াতির পেছনে বড় কোনো সিন্ডিকেট জড়িত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে ঘটনার সত্যতা উদঘাটন করবে।

তবে এক পরীক্ষার্থী অভিযোগ করে বলেন, পরীক্ষার রোল নম্বর না দেখে বলতে না পারায় আটক করা হয়। আটকদের মধ্যে অনেকে এর আগেও পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এভাবে সামান্য রোল না বলায় আটক করা একদম ঠিক হয়নি।

গাইবান্ধা সদর থানার ওসি মো. শাহিনুর ইসলাম তালুকদার বলেন, আটক ২২ জনের বিরুদ্ধে জেলা প্রশাসনের রাজস্ব শাখার পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

এর আগে, শুক্রবার (২৪ অক্টোবর) জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ৩ হাজার ৭২২ জন প্রার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার ফলাফলে ২২৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১০

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১১

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১২

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৩

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৪

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৫

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৬

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৭

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৮

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৯

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X