ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০৩:৪৫ এএম
অনলাইন সংস্করণ

‘দেশ ও ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে’

যশোরের ঝিকরগাছায় তাফসিরুল কোরআন মাহফিল। ছবি : কালবেলা
যশোরের ঝিকরগাছায় তাফসিরুল কোরআন মাহফিল। ছবি : কালবেলা

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, দেশের বিরুদ্ধে ও ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। আমরা যারা যারা বিগত ১৫ বছর নির্যাতিত হয়েছি সবাইকে বলব, এখনই আমাদের মধ্যে বিভেদ এবং প্রতিদ্বন্দ্বিতার দেয়াল তৈরি করা ঠিক হবে না।

রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় যশোরের ঝিকরগাছা গঙ্গানন্দপুর হাইস্কুল মাঠে ঠিকানা তানযীমুল কুরআন ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন এবং দেলোয়ার হোসেন সাঈদী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, যারা তাওহিদ এবং একত্ত্ববাদের কথা বলত তাদের সবাইকে শেখ হাসিনা অসম্মান করার চেষ্টা করেছে, অপমান করার চেষ্টা করেছে। প্রত্যেকের নামে মানহানির মামলা দিয়েছে।

তিনি বলেন, মনে রাখতে হবে পরাজিত ও পতিত শক্তি কিন্তু বসে নেই। তাদের সাহায্যকারীরা কিন্তু বসে নেই। ষড়যন্ত্রের জাল বুনছে তারা। কাজেই আমাদেরকে ধৈর্য্যের সঙ্গে, সহনশীলতার সঙ্গে, আরও ধীরস্থির হয়ে পথ চলতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান, শামীম সাঈদী। প্রধান মুফাসসির হিসেবে বক্তব্য দেন, মাওলানা মুফতী আমির হামজা। প্রধান অতিথি ছিলেন, বাগআঁচড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, যশোর-২ আসনে জামায়াতের মনোনয়নপ্রাপ্ত নেতা অধ্যাপক মাওলানা আরশাদুল আলম ও ডা. শেখ মহিউদ্দিন।

তাফসির পেশ করেন, মাওলানা আবুল কালাম আজাদ আজহারী, অ্যাড. গাজী এনামুল হক, মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদি, মাওলানা শহিদুল ইসলাম ইনসাফি, অধ্যাপক জয়নাল আবেদিন, অধ্যাপক হারুন অর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানের আয়োজনে ও পরিচালনায় ছিলেন ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির বিন সামাদ। সঞ্চালনায় ছিলেন শিহাব উদ্দীন মির্জা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X