কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

গাজীপুরের শ্রীপুরে বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে রিফাত নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে। সোমবার (৭ জুলাই) সকাল ৭টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের বেকাসহড়া এলাকার তেলিহাটি ভূমি অফিসের সামনে মাওনা-গফরগাঁও আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত (২৫) ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার চর আলি ভাটি পাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুরের রেজাউলে বাড়িতে ভাড়া থেকে নোমান টেক্সটাইল কারখানায় চাকরি করতেন।

আহতরা হলেন শ্রীপুর উপজেলার সোহাদিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. জাহিদ (২৩), ময়মনসিংহ জেলার পাগলা থানার ছোট বারইহাটি গ্রামের নিজামুদ্দিনের ছেলে মো. সিয়াম (২০) এবং প্রতিবেশী নিজাম উদ্দিনের ছেলে নাঈম (৩৮) ও আহত অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, আহতাবস্থায় চারজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ওসি এএফএম নাসিম জানান, আজ সোমবার সকালে বাটারফ্লাই কারখানার শ্রমিকবাহী একটি বাস কারখানায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে মাওনা অভিমুখী আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রিফাত মারা যায়। স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্থানীয়রা বাসটি আটক করলেও চালক পালিয়ে যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X