সিলেট ব্যুরো
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০৬:০১ এএম
অনলাইন সংস্করণ

'অপশক্তির চক্রান্তে বিপ্লবকে নস্যাৎ হতে দেওয়া যাবে না'

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। ছবি : কালবেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। ছবি : কালবেলা

অপশক্তির চক্রান্তে বিপ্লবকে নস্যাৎ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

শনিবার (২ নভেম্বর) সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার নবনির্বাচিত আমিরের শপথ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জুবায়ের বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদের পতনের মাধ্যমে ৫ আগস্ট একটি নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র-জনতার এই বিজয় সহজে অর্জিত হয়নি; এর জন্য অনেক ত্যাগ এবং রক্ত দিতে হয়েছে। কিন্তু পতিত স্বৈরাচারের সহযোগীরা এখনও দেশের মানুষের এই অর্জনকে ম্লান করতে বিভিন্ন ষড়যন্ত্র ও মিথ্যাচারে লিপ্ত রয়েছে। ছাত্র-জনতার বিপ্লবের এই অর্জনকে কোনো অপশক্তির চক্রান্তে নস্যাৎ হতে দেওয়া যাবে না।

তিনি বলেন, সুন্দর এবং কাঙ্ক্ষিত দেশ গঠনে তৃণমূল পর্যায়ে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে। পাড়া মহল্লায় সর্বত্র সন্ত্রাস ও দুর্নীতি বন্ধে জামায়াতের নেতাকর্মীদের কার্যকর ভূমিকা পালন করতে হবে। ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল সমাজ ও দেশ গঠনে সবাইকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

সিলেট জেলার নব নির্বাচিত আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও মো. জয়নাল আবেদীন এবং মো. নজরুল ইসলামের যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X