কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

যে বাজারে বিক্রেতা পুরুষ হলেও ক্রেতারা নারী

বাজারের কেনাকাটা করছেন নারীরা। ছবি : কালবেলা
বাজারের কেনাকাটা করছেন নারীরা। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় একটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন। নাম ছাতিরচর। বর্ষায় যে গ্রামে পর্যটকদের ঢল নামে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত জমজমাট সেই গ্রামের বাজারে সকল বিক্রেতা পুরুষ হলেও ক্রেতা সকলেই নারী। এ কারণে গ্রামের মানুষ নাম দিয়েছেন নারীদের বাজার।

বিভিন্ন জায়গা থেকে বাজারে মাছ, শাকসবজিসহ নিত্যপণ্য নিয়ে ছুটে আসেন দোকানিরা। একটি গ্রাম নিয়ে গড়ে ওঠা এই ইউনিয়নের চারদিকে নদী। ঘোড়াউত্রা নদী ঘেঁষা এই গ্রামের বেশিরভাগ মানুষ হাওরে মাছ শিকার করে থাকেন। তাই পুরুষরা ভোর হওয়ার সঙ্গে সঙ্গে মাছ ধরতে বেরিয়ে পড়েন। মাছ ধরাসহ নানা কাজে ব্যস্ত থাকায় বাজার করা থেকে রান্নাবান্না সবকিছু নারীদের সামলাতে হয়।

নারী ক্রেতা ফাতেমা আক্তার বলেন, ছাতিরচরের এই বাজারটি মহিলাদের। এখানে পুরুষ ক্রেতা এসে জায়গা পান না। আমার সংসারের পুরুষ লোক সকাল হওয়ার সঙ্গে সঙ্গে উপজেলার হিলচিয়া এলাকায় কাজে চলে গেছে। আরেকবার বাসায় এসে রাতে খাওয়াদাওয়া করবে। তাই বাজার করতে আসছি।

মীম আক্তার জুঁই নামে এক শিক্ষার্থী বলেন, আমার বাবা ও ভাই ঢাকায় থাকে। পরিবারের পুরুষ সদস্য বাড়িতে না থাকায় স্কুল শেষে বাজার করে বাড়িতে নিয়ে যাই। এ ছাড়া গ্রামের সকল পুরুষ পেশায় মৎস্যজীবী। সকালেই তাদের বাড়ি থেকে বেরিয়ে পড়তে হয়।

খোদেজা খাতুন নামে এক নারী বলেন, আমার পরিবারের সকল পুরুষ ঢাকা ও চট্টগ্রাম থাকেন। পরিবারের কেউ বাড়িতে নেই। বাজার করার জন্য তাই আমাকেই আসতে হয়। আজকে বাজার করার পাশাপাশি বিদ্যুৎ বিল দিয়ে পরে বাড়ি যাব। এই বাজারে মহিলা ক্রেতাই বেশি। কারণ পুরুষ লোক কেউ বাড়িতে থাকে না।

রজব আলী বলেন, ভোর সকালে খাবার নিয়ে হাওরে চলে যাই। দুপুরে ওইখানে খাওয়া দাওয়া করি। এর ফাঁকে নারীরা বাজার করে নিয়ে যায়। আরেকবার সন্ধ্যায় এসে খাবার খায়। বাজার করার মতো সময় পাওয়া যায় না।

স্থানীয় বাসিন্দা আব্দুল ওয়াহাব বলেন, এই বাজারে নারীদের জন্য আসতে পারি না। এখানে পুরুষ বিক্রেতা হলেও ক্রেতা সকলেই নারী। তাই গ্রামের মানুষ এই বাজারকে নারীদের বাজার বলে ডাকেন। শুধু বাজার করা না সংসারের সকল কাজ নারীদের করতে হয়ে। গরু, ছাগল, হাঁস-মুরগি সকল কিছু নারীদের দেখাশোনা করতে হয়।

ব্যবসায়ী মো. সুলতান বলেন, প্রতিদিন আমি এখানে পান বিক্রি করতে আসি। আমার বাড়ি গুরুই ইউনিয়নে। এখানকার ক্রেতা সবাই নারী। পুরুষরা বাহিরে কাজে চলে যায়। ভালো বিক্রি হয়। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এই বাজার জমজমাট থাকে। এরপর ক্রেতার সংখ্যা কমে যায়। বাজার করার পর মহিলারা তাদের অন্য কাজে ব্যস্ত হয়ে যায়।

ছাতিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুজ্জামান চৌধুরী কালবেলাকে বলেন, ভাঙনকবলিত এই ইউনিয়নটি প্রায় দুই কিলোমিটার জায়গা নিয়ে গঠিত। একটি গ্রাম নিয়ে গঠিত এই ইউনিয়নে ২০ হাজারেরও অধিক মানুষের বসবাস। এই ইউনিয়নের প্রায় সকল মানুষের পেশা মৎস্যজীবী। বাজারটির কোনো ইজারা নেই। অলিখিতভাবে বাজারটির দেখাশোনা করে স্থানীয় ইউনিয়ন পরিষদ। বাজারের অধিকাংশ ক্রেতা নারী। নারীদের নিরাপত্তার এখন পর্যন্ত কোনো সমস্যা না থাকলেও পরিচালনার জন্য একটি কমিটি থাকা প্রয়োজন বলে মনে করি। কমিটি থাকলে বাজারের উন্নয়নে কাজ করা সহজ হবে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১০

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১১

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১২

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১৩

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৪

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৫

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৬

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৭

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৮

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৯

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

২০
X