কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১০:২৫ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মাদ্রাসায় চালু হলো নতুন সাবজেক্ট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এবার আলিয়া মাদ্রাসার দাখিল ও আলিম পর্যায়ে ব্যবসায় শিক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৩ আগস্ট) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উবায়দুর রহমান সাহেল স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাগুলোয় ২০২৬ শিক্ষাবর্ষ থেকেই ব্যবসায় শিক্ষা চালু করতে হবে।

জানুয়ারি ২০২৬ শিক্ষাবর্ষ থেকেই ওই সিদ্ধান্ত বাস্তবায়নে নিম্নোক্ত নির্দেশনাগুলো প্রতিপালন করা আবশ্যক। নির্দেশনাগুলো হলো দাখিল ও আলিম স্তরে ব্যবসায় শিক্ষা চালুকরণের জন্য পাঠ্যক্রম ও পূর্ণাঙ্গ সিলেবাস প্রণয়ন; সিলেবাস অনুযায়ী বিষয়ভিত্তিক পাঠ্যপুস্তক নির্ধারণ ও প্রস্তুতকরণ।

আগামী শিক্ষাবর্ষ থেকেই ব্যবসায় শিক্ষা চালুর জন্য প্রাথমিকভাবে মাদ্রাসাসমূহ নির্বাচন; সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান; প্রয়োজনীয়তা বিবেচনায় এনটিআরসিএর মাধ্যমে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের কার্যক্রম গ্রহণ ও শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরুর উদ্যোগ গ্রহণ করা।

এ অবস্থায় বর্ণিত নির্দেশাবলি বাস্তবায়নপূর্বক দাখিল ও আলিম স্তরের মাদ্রাসাসমূহে ব্যবসায় শিক্ষা বিভাগ চালুকরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X