মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে : চরমোনাইর পীর

মাগুরা শহরের নোমানী ময়দানে গণসমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাইর পীর) সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি : কালবেলা
মাগুরা শহরের নোমানী ময়দানে গণসমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাইর পীর) সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাইর পীর) সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আমাদের দৃশ্যমান সংস্কার দেখাতে হবে। খুনিদের, জালেমদের, টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার আমরা দেখব এরপর পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে। সরকার নির্বাচনের ঘোষণা দিলেও লেভেল প্লেয়িং ফিল্ড হয়নি। রাস্তাঘাটে যে ধরনের তাণ্ডব দেখছি। সোহাগের মতো ছেলেকে পাথর মেরে দিয়ে নির্মমভাবে মারা হচ্ছে। সাংবাদিকরাও নিরাপত্তা পাচ্ছে না।

মঙ্গলবার (১২ আগস্ট) মাগুরা শহরের নোমানী ময়দানে মাগুরা জেলা ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, বর্তমানে প্রচলিত পদ্ধতিতে দেশের ৩০ থেকে ৪০ শতাংশ ভোট নিয়েই সরকার গঠন করা যায়। সেখানে ৬০ থেকে ৭০ ভাগ মানুষের মতামত উপেক্ষিত থাকে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে সব দলের প্রতিনিধিত্ব থাকবে। কেউ স্বৈরাচার, ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না।

বক্তব্যের শেষ পর্যায়ে মাগুরা-১ আসনে নাজিরুল ইসলাম ও মাগুরা-২ আসনে মোস্তফা কামালকে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা করা করেন রেজাউল করীম।

সিলেটের ভোলাগঞ্জে বেপরোয়া পাথর উত্তোলনের ঘটনায় উৎসাহদাতা হিসেবে ইসলামী আন্দোলনের শীর্ষনেতাদের নামও সামনে আসছে। সমাবেশে শেষে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে চরমোনাই পীর বলেন, সিলেটে ভোলাগঞ্জে ধলাই নদীর উৎস মুখ থেকে সাদা পাথর উত্তোলনের ফলে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। বিষয়টি নিয়ে আমি উপদেষ্টাবৃন্দের সঙ্গে আলোচনা করব। সেখানে পাথর উত্তোলন বন্ধ রাখাটা আমাদের দেশের জন্য কতটুকু কল্যাণ সেটা আমি দেখি না। বরঞ্চ সেখানে লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্বাহ হয়।

সেখানে যেন কোনো লুটতরাজ না হয় এই ব্যাপারটি সরকার দেখবে বলে আশা রাখেন তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার আমির মোস্তফা কামালের সভাপতিত্বে গণসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাগুরা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নাজিরুল ইসলাম, মাওলানা মশিউর রহমান, সেক্রেটারি হাফেজ মুহাম্মদ মনিরুজ্জামান, মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির এমবি বাকেরসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১০

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১১

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১২

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৩

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৪

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৫

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৭

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৮

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৯

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

২০
X