টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

৫ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

নাফ নদী। ছবি : কালবেলা
নাফ নদী। ছবি : কালবেলা

কক্সবাজারের নাফ নদীর মোহনা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাওয়া ৫ বাংলাদেশি জেলেকে এখনো ছাড়েনি মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় নাফ নদীর মোহনা থেকে তাদের ধরে নিয়ে যায় বলে জানা গেছে।

আটক জেলেরা হলেন, টেকনাফের সাবরাং ইউনিয়ন ৯নং ওয়ার্ডের জেলেপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস ও তার দুই ছেলে আক্কেল আলী, নূর হোসেন এবং সাবের হোসেন আর সাইফুল ইসলাম।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নাফ নদীর মোহনার নাইক্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে আরাকান আর্মিরা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জিম্মি করে জেলেদের ধরে নিয়ে যায়। বিষয়টি আমরা অবগত হয়েছি এবং কোস্টগার্ডকেও অবগত করেছি।

ইউপি সদস্য আবদুস সালাম জানান, নাফ নদীর মোহনায় একটি নৌকা নিয়ে মাছ ধরতে যান ৫ জেলে। আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নিয়ে যান।

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া জেলে সমিতির সভাপতি আবদুল গণি বলেন, নৌকার মালিক মোহাম্মদ ইলিয়াসের পরিবারের তিনজনসহ পাঁচ জেলে সাগরে মাছ ধরতে যান। সাগর থেকে ফিরে আসার সময় তাদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১০

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১১

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১২

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৩

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৪

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৫

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১৬

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৭

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১৯

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

২০
X