মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে শুভ কঠিন চীবর দান ও সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত 

মুন্সীগঞ্জে শুভ কঠিন চীবর দান ও সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত । ছবি : কালবেলা
মুন্সীগঞ্জে শুভ কঠিন চীবর দান ও সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত । ছবি : কালবেলা

মুন্সীগঞ্জে বৌদ্ধদের ধর্মীয় উৎসব শুভ কঠিন চীবর দান ও সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৯ নভেম্বর) সদর উপজেলার বজ্রযোগনী ইউনিয়নের অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে আসা বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শোয়েব শাত-ঈল ইভান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মি. ওং ইয়েং ওয়েন।

বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার মেজর রাফি হায়দার চৌধুরী, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ প্রিয় রত্ন মহাথের, সীমা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উত্তম মহাথের, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ সুনন্দ প্রিয় মহাথের, নারায়ণগঞ্জ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ চন্দ্র বংশ মহাথের, বাংলাবাজার বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভতন্ত সত্যাপ্রিয় মহাথের, অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স ও রেলিক্স স্তুপার অধ্যক্ষ ভতন্ত করুনানন্দ দের প্রমুখ।

বৌদ্ধ শাস্ত্র মতে, প্রায় আড়াই হাজার বছর আগে ভগবান গৌতম বুদ্ধের জীবদ্দশায় এই ধর্মীয় আচার প্রবর্তিত হয়। ২৪ ঘণ্টার মধ্যে সুতা কাটা শুরু করে কাপড় বুনেন, সেলাই ও রং করাসহ যাবতীয় কাজ সম্পন্ন করে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়ে থাকে বলে একে কঠিন চীবর দান হিসেবে অভিহিত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১০

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১১

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১২

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৩

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৪

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৫

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৭

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৮

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

২০
X