বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১২:০৮ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৮:৩৬ এএম
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে অস্ত্র, গুলিসহ জলদস্যু গ্রেপ্তার

গ্রেপ্তার পলাশ গাজী। ছবি : কালবেলা
গ্রেপ্তার পলাশ গাজী। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনার জলদস্যু ‘শুটার মান্নান’ হত্যা মামলার অন্যতম পলাতক আসামি পলাশ গাজীকে (৩৯) পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি রামদা ও তিনটি ছেনি দা উদ্ধার করা হয়।

শনিবার (৯ আগস্ট) সকালে গজারিয়া উপজেলার ষোলআনী এলাকা থেকে জলদস্যু আজিজুর রহমান পলাশ গাজীকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত পলাশ গাজীর বিরুদ্ধে পাঁচটি মাদকের মামলা রয়েছে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান, তার নেতৃত্বে নৌপুলিশের একটি দল ষোলআনী এলাকায় মেঘনার শীর্ষ জলদস্যু লালু-জুয়েল গংকে গ্রেপ্তারে অভিযান চালায়। এ সময় লালু-জুয়েলসহ অন্যরা পালিয়ে গেলেও তাদের দলের সদস্য ষোলআনী গ্রামের শাহ আলমের ছেলে জলদস্যু পলাশ গাজীকে আটক করে তার কাছ থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, তিনটি ছেনি ও একটি রামদা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গত ২৮ জুলাই সকাল ৯টার দিকে বালুমহালের আধিপত্য ও চাঁদাবাজিকে কেন্দ্র করে গজারিয়ার ইমামপুর ইউনিয়নের বড় কালীপুরা গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে লালু-জুয়েল গ্রুপের গুলিতে জলদস্যু শুটার মান্নান নিহত হয়। এ হত্যা মামলায় নিহত শুটার মান্নানের স্ত্রী সুমি আক্তার ১৬ জনকে এজাহারনামীয় আসামি করে গজারিয়া থানায় হত্যা মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X