লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০৩:৫৭ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ছাত্রদলের প্রতিবাদ মিছিল

লক্ষ্মীপুরে ছাত্রদলের প্রতিবাদ মিছিল। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে ছাত্রদলের প্রতিবাদ মিছিল। ছবি : কালবেলা

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট সব অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে লক্ষ্মীপুরে প্রতিবাদ মিছিল করেছে ছাত্রদল।

রোববার (১০ নভেম্বর) দুপুর ১২ টার দিকে শহরের সামাদ মোড় থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী শহিদ আফনান চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় তারা ‘ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও, জ্বালো রে জ্বালো আগুন জ্বালো, আওয়ামী লীগের দালাররা হুঁশিয়ার সাবধান, আমার সোনার বাংলায় শেখ হাসিনার ঠাঁই নাই, দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা, ছাত্রদল আসছে রাজপথ কাঁপছে, আমার ভাই মরল কেন? খুনি হাসিনার ফাঁসি চাই, হৈহৈ রৈরৈ ছাত্রলীগ গেল কই’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম রাজন, সাংগঠনিক সম্পাদক রেজাউল হোসেন আকবর প্রমুখ।

এ সময় জেলা ছাত্রদল সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম বলেন, বিগত ১৬ বছর ছাত্রলীগ নিরীহ ছাত্র-জনতার ওপর অনেক অত্যাচার-নির্যাতন করেছে। তাদের নির্যাতনের শিকার হয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী পঙ্গুত্ববরণ করেছে। এ দলের কারও এদেশে কোনো রাজনীতি করার অধিকার নেই। বর্তমানে ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। এদের সঙ্গে যারাই সংশ্লিষ্ট ছিল বা রয়েছে সবাই অপরাধী। এসব অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X