কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০৫:৩০ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আশ্বাসে অবরোধ তুলে ২ ঘণ্টা পরই ফের মহাসড়কে শ্রমিকরা

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের একটি চিত্র। ছবি : কালবেলা
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের একটি চিত্র। ছবি : কালবেলা

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ফের অবরোধ করেছে আন্দোলনকারী শ্রমিকরা। এর আগে ৫৩ ঘণ্টা পর টিএনজেড অ্যাপারেলস কারখানার শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেন। কিন্তু ওই ঘোষণার প্রায় দুই ঘণ্টা পর ফের মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা।

সোমবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শ্রমিকরা প্রশাসনের উপস্থিতি সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তার আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

কিন্তু ফের মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। শ্রমিকরা বলছেন, আশ্বাস নয়, আমরা বেতন চাই। এর আগে টানা ৫৩ ঘণ্টা পর অবরোধের পর প্রত্যাহারের ঘোষণা দিলে যান চলাচল শুরু হয়।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার পর বেলা ২টা ৫০ মিনিটের দিকে যানচলাচল স্বাভাবিক হয়। বিকেলের দিকে ফের মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। শ্রমিক বলছে, তাদের বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছিল। এখন তারা আশ্বাস মানছে না।

অধিকাংশ শ্রমিক বলছে, তারা বকেয়া বেতনের টাকা যতক্ষণ হাতে না পায় ততক্ষণ পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১১

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১২

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৩

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৪

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৫

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৬

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৮

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৯

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

২০
X