সিলেট ব্যুরো
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০৮:৩৬ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে প্রধান শিক্ষক অপসারণ নিয়ে সংঘর্ষ, আহত ৪০

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপসারণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গণিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

জানা যায়, গত এক মাস ধরে গণিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তদবির আলমের অপসারণ নিয়ে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা। এ নিয়ে শিক্ষকদের মধ্যে কয়েকবার বিক্ষোভও হয় এবং তারা ক্লাস বর্জন করেন। প্রধান শিক্ষক অপসারণ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে কয়েকটি গ্রুপ তৈরি হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তও চলছে।

রোববার দুপুরে প্রধান শিক্ষকের পক্ষে ও বিপক্ষে থাকা দুপক্ষের বাকবিতণ্ডার একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। এ সময় ৪০ জন আহত হন। তাদের মধ্যে ৩০ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত দুজনকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী কালবেলাকে বলেন, প্রধান শিক্ষককে অপসারণ নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় এখনো কোনো আসামিকে আটক করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X