কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ১১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে করতে রাজি না হওয়ায় স্বামীর সহায়তায় পরকীয়া প্রেমিককে খুন

পরকীয়া প্রেমিককে খুনের ঘটনায় ওই নারী ও তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
পরকীয়া প্রেমিককে খুনের ঘটনায় ওই নারী ও তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিয়ে করতে রাজি না হওয়ায় স্বামীকে সঙ্গে নিয়ে আরিফ হোসেন নামে এক যুবককে খুন করেছেন পরকীয়ায় আসক্ত এক গৃহবধূ। নিহত যুবকের সাথে বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়িত থেকে চার সন্তানের এ জননী সুনামগঞ্জ থেকে পালিয়ে কুমিল্লার চান্দিনায় চলে আসেন। কিন্তু বিয়ে করতে রাজি না হওয়ায় স্বামীর সহায়তায় আরিফকে হত্যা করেন ওই নারী।

গত সোমবার রাতে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের করতলা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় ওই নারী ও তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়। নিহত আরিফ একই উপজেলার সাতগাঁও গ্রামের বাসিন্দা। শুক্রবার (১১ আগস্ট) কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান।

তিনি জানান, বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়িয়ে মাসখানেক আগে ছাতক থেকে চান্দিনা উপজেলার করতলা গ্রামে পালিয়ে আসেন আরিফ হোসেন ও এক গৃহবধূ। সেখানে ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। বিয়ের জন্য চাপ দিলে টালবাহানা শুরু করেন আরিফ। এতে ক্ষুব্ধ হয়ে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। গত সোমবার আরিফের বাসায় আসেন গৃহবধূর স্বামী। এ সময় বাসায় ছিলেন না আরিফ। এই সুযোগে তাকে হত্যার জন্য স্বামীর সঙ্গে পরিকল্পনা করেন।

পুলিশ জানায়, হত্যার আগের রাতে আরিফের বাসার চৌকির নিচে লুকিয়ে থাকেন গৃহবধূর স্বামী। রাত ১০টার দিকে আরিফ বাসায় এসে ঘুমিয়ে পড়লে ২টার দিকে শাবল দিয়ে মাথায় আঘাত করে এবং গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে। পরে মরদেহ গুম করার জন্য প্লাস্টিকের বস্তায় ভরে বিছানার চাদর দিয়ে মুড়িয়ে বাসার পাশের একটি মাছের খামারে ফেলে পালিয়ে যায়। পরদিন মরদেহ উদ্ধার করে পুলিশ। এর পর গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ওয়াহেদপুর এলাকা থেকে অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চান্দিনা থানায় মামলা করেছেন নিহতের বড় ভাই তারিছ আলী। আসামিদের শুক্রবার আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১০

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১১

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১২

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৩

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৪

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৫

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৬

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৭

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৮

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৯

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

২০
X