মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

ওমরা করে ফেরার পথে প্রাণ গেল শিশুসহ ৩ জনের

দুর্ঘটনাকবলিত পিকআপ ও ড্রাম ট্রাক। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত পিকআপ ও ড্রাম ট্রাক। ছবি : কালবেলা

হবিগঞ্জের মাধবপুরে ওমরা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।

বুধবার (১১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কের বারঘরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রেজিস্ট্রেশনবিহীন বালুবাহী ড্রাম ট্রাক, মাইক্রোবাস ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বুল্লা ইউনিয়ের মানিক মিয়ার ১১ মাসের কন্যা শিশু রাইছা, একই গ্রামের ফজিলাতুন্নেছা (৬৫) এবং মাইক্রোবাসচালক পাভেল মিয়া (২০)।

আহতরা হলেন- মৃত আব্দুল কাদিরের ছেলে আবু হানিফ (৪০), মানিক মিয়ার স্ত্রী রুনা আক্তার (৩৫), মৃত আব্দুল কাদিরের স্ত্রী সাফিয়া বেগম (৬০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মাধবপুরগামী মাইক্রোবাসের যাত্রীরা বাড়িতে ফেরার পথে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে মানিক মিয়ার কন্যা শিশু রাইছা এবং ফজিলাতুন্নেছা মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় মেডিকেল নেওয়ার পথে মাইক্রোবাসচালক পাভেল মিয়াও মারা যান।

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, রামপুর গ্রামের রুনা আক্তার, সাফিয়া বেগম ও উনু মোল্লা (৪৯) সৌদি আরবে ওমরা হজ করে গতকাল রাতের ফ্লাইটে দেশে ফেরেন। রাতেই বিমানবন্দর থেকে মাইক্রোযোগে বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।

খাটিয়াতা হাইওয়ে থানার ওসি মো. মারগুব তৌহিদ জানান, দুর্ঘটনায় গুরুতর আহত আবু হানিফ, রুনা আক্তার এবং সাফিয়া বেগমকে পুলিশ উদ্ধার করেছে। পরে তাদের হাসাপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেজাউল করিমের পরিবারের সাথে জামায়াত আমিরের সাক্ষাৎ

সোমবার খুলনা ও যশোরে নির্বাচনী প্রচারে যাচ্ছেন তারেক রহমান

এবারও হাত না মেলানোর ‘লড়াই’ জিইয়ে রাখল ভারত-পাকিস্তান

বিএনপি শুধু কথা দিয়ে থেমে থাকে না, কাজ দেখায় : রবিন

ফেব্রুয়ারির হলিউড

জামায়াত আমিরের পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

যশোরে তারেক রহমানের আগমন ঘিরে চলছে প্রস্তুতি

দেশে পৌঁছাল ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট 

১০

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

১১

দ্রুত চাকরি পাওয়ার শক্তিশালী দোয়া ও আমল

১২

যুবদলকে জড়িয়ে বিভ্রান্ত তথ্য ও মিথ্যাচার চালানো হচ্ছে : মোনায়েম মুন্না 

১৩

প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ বাজারে আনল মীর সিরামিক

১৪

শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে কারা জড়িত জানাল জামায়াত 

১৫

এআই চিপ রপ্তানিতে রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়া

১৬

হাসনাত আবদুল্লাহর পক্ষে গণমিছিল

১৭

হান্নান মাসউদের পথসভায় হামলা

১৮

নির্বাচনী প্রচার নিয়ে ইসির কঠোর নির্দেশনা দিল ইসি

১৯

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০
X