কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে বিজয় দিবসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিজয় দিবস উপলক্ষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। ছবি : কালবেলা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিজয় দিবস উপলক্ষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিজয় দিবস উপলক্ষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলমের নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগে তারা ঝটিকা মিছিলও করেন।

সোমবার (১৬ ডিসেম্বর) এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সাবেক সংসদ অ্যাডভোকেট সোহরাব উদ্দিন ও ছাত্র লীগের সভাপতি নাজমুল আলমের ফেসবুক আইডি থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে।

ভিডিও শেয়ার করে লেখা রয়েছে, ‘১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগ-এর পক্ষ থেকে ১৯৭১ সালের সব শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ ‘

ভিডিওতে দেখা যায়, পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের দর্গা বাজার এলাকায় উপজেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হয়। সেখানে প্রায় ১৫ জন ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন। তারা দর্গাবাজার প্রদক্ষিণ করে স্থানীয় একটি স্কুলের শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।’

ভিডিওতে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে, শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম, শেখ হাসিনা সরকার, বার বার দরকার, মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস, কে বলেরে মুজিব নাই, ‍মুজিব সারা বাংলায়, জয় বাংলার হাতিয়ার, গর্জে উঠুক আরেকবারসহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা যায়।

কিশোরগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইকরাম হোসেন বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ বিজয় দিবসের আকাঙ্খা নশচাৎ করার জন্য তারা আজকে মিছিল দিয়ে শহীদদের ফুল দিয়েছে। এইটা ঘৃণিত ও ন্যক্কারজনক কাজ। প্রশাসন কেন নীরব? অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কঠোর জবাব দেবে।’

পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াৎ হোসেনের কাছে এ বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যস্ত আছি। মিছিল ও ফুল দেওয়ার বিষয়টি আমার জানা নেই।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X