মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

আগুনসন্ত্রাস করে বিএনপি এখন সাধু সেজেছে : খাদ্যমন্ত্রী

নওগাঁর চন্দননগর কলেজ প্রাঙ্গণে রোববার শোকসভায় বক্তব্য দেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। ছবি : কালবেলা
নওগাঁর চন্দননগর কলেজ প্রাঙ্গণে রোববার শোকসভায় বক্তব্য দেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। ছবি : কালবেলা

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপি বাসে আগুন দিয়েছে। মানুষ পুড়িয়ে মেরেছে। আগুন সন্ত্রাস করে জনগণের জানমালের ক্ষতি করে এখন সাধু সেজেছে।

রোববার (১৩ আগস্ট) বিকেলে নওগাঁর চন্দননগর কলেজ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথা বলেন। চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগ এ আয়োজন করে।

খাদ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সরকারের উপকারভোগী সব দলের সব ধর্মের মানুষ। বিরোধিতা যারা করে, তারা আরও বেশি সুবিধা পেয়েছে।’ তিনি আরও বলেন, ‘২০০১ সালে নির্বাচনে জয়লাভ করে বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-মামলা দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপির মতো হামলা-মামলা করে হয়রানি করেনি।’

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘বাংলাদেশকে উন্নত দেশ করতে হলে সব নাগরিকদের এক কাতারে আনতে হবে। সুষম উন্নয়ন করতে হবে। সেটা বিবেচনায় নিয়ে সবার জন্য উন্নয়নের কর্মসূচি হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল এতে সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১০

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১১

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১২

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৩

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৪

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৫

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৬

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৭

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৮

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

২০
X