চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:১২ এএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

জাহাজে সাত খুনের ঘটনায় সন্দেহভাজন ইরফান গ্রেপ্তার

জাহাজে সাত খুনের ঘটনায় সন্দেহভাজন ইরফান গ্রেপ্তার
সাত খুনের ঘটনায় জড়িত সন্দেহভাজন আকাশ মণ্ডল ইরফান। ছবি : কালবেলা

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে ইশানবালা খালে নোঙর করা এমভি আল-বাখেরা নামের একটি সারবাহী জাহাজে সাত খুনের ঘটনায় সন্দেহভাজন আকাশ মণ্ডল ইরফানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ কুমিল্লা সিপিসি-২।

বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় র‍্যাব-১১ এর মিডিয়া কর্মকর্তা তারেক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হত্যাকাণ্ডের পর থেকে ইরফান পালিয়ে বেড়াচ্ছিলেন। জাহাজ থেকে উদ্ধার করা রক্তমাখা চায়নিজ কুড়ালের ফিঙ্গার প্রিন্টসহ যাবতীয় তথ্য-উপাত্তের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। তিনিই ছিলেন জাহাজে থাকা নবম ব্যক্তি।

র‌্যাব কর্মকর্তা তারেক আরও বলেন, ইরফানকে আমরা বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে গ্রেপ্তার করি। তাকে কুমিল্লা র‍্যাব-১১ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। দুপুর ১২টায় তাকে নিয়ে কুমিল্লা র‍্যাব কার্যালয়ে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

এদিকে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে সারবহনকারী এমভি আল বাখেরা জাহাজে সাতজন খুনের ঘটনায় অজ্ঞাত ১০ জনকে আসামি করে হাইমচর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুর নৌপুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। লাইটার জাহাজ মালিকদের পক্ষে মো. মাহাবুব মোর্শেদ বাদী হয়ে ওই মামলা করেন।

পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, মামলায় খুন ও ডাকাতির অভিযোগ এনে চাঁদপুর সদরের হরিণাঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই জাহাজটি থেকে একটি রক্তাক্ত চাইনিজ কুড়াল, একটি চাকু, দুটি স্মার্টফোন, দুটি বাটন ফোন, একটি মানিব্যাগ ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার হয়েছে।

তিনি আরও বলেন, গত সোমবার চাঁদপুরের মাঝেরচরে মেঘনা নদীতে সারবাহী জাহাজ থেকে পাঁচ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে দুজন মারা যান। একজনকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়। চাঞ্চল্যকর এই ঘটনায় শিল্প মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও জেলা পুলিশ পৃথকভাবে ঘটনার রহস্য উদঘাটনে তিনটি তদন্ত কমিটি গঠন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

যশোরে তারেক রহমানের আগমন ঘিরে চলছে প্রস্তুতি

দেশে পৌঁছাল ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট 

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

দ্রুত চাকরি পাওয়ার শক্তিশালী দোয়া ও আমল

যুবদলকে জড়িয়ে বিভ্রান্ত তথ্য ও মিথ্যাচার চালানো হচ্ছে : মোনায়েম মুন্না 

প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ বাজারে আনল মীর সিরামিক

শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে কারা জড়িত জানাল জামায়াত 

এআই চিপ রপ্তানিতে রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়া

হাসনাত আবদুল্লাহর পক্ষে গণমিছিল

১০

হান্নান মাসউদের পথসভায় হামলা

১১

নির্বাচনী প্রচার নিয়ে ইসির কঠোর নির্দেশনা দিল ইসি

১২

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৩

যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, সবাই হাতপাখায় ভোট দিন : চরমোনাই পীর

১৪

জামায়াতের ভাইরাল ‘নারী’ ইস্যুতে আপত্তিকর পোস্ট, লজ্জায় ডাকসু নেত্রী

১৫

বাড়ির গেটের সামনে ককটেল ও চিরকুট রেখে হুমকি

১৬

কুষ্টিয়ায় অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

শহীদ মামুনের বোনের মাটির ব্যাংক হাতে নিয়ে আবেগাপ্লুত মির্জা ফখরুল

১৮

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি কতটুকু যৌক্তিক, প্রশ্ন মাহদী আমিনের

১৯

ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল : জুবায়ের

২০
X