নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

‘আগে জনগণের হাতে ক্ষমতা, পরে সংস্কার’

নওগাঁয় সমাবেশে ফজলে হুদা বাবুল। ছবি : কালবেলা
নওগাঁয় সমাবেশে ফজলে হুদা বাবুল। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল বলেছেন, আগে জনগণের হাতে ক্ষমতা দিতে হবে, তারপরে সংস্কার হবে। জনগণের নির্বাচিত প্রতিনিধি দেশ পরিচালনা করলে দ্রব্যমূল্য স্বাভাবিক হয়ে যাবে। সব সমস্যার সমাধান হয়ে যাবে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে নওগাঁর বদলগাছী উপজেলা সদরের বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, কেউ কেউ বলেন সংস্কার না হওয়া পর্যন্ত নাকি নির্বাচন হবে না। আপনারা নতুন গান গাইছেন কেন। জনগণের হাতে আগে ক্ষমতা দিতে হবে, তারপরে সংস্কার। জনগণের নির্বাচিত প্রতিনিধি এলে দ্রব্যমূল্য স্বাভাবিক হয়ে যাবে। সব সমস্যার সমাধান হয়ে যাবে।

মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, জাতীয় সংগীত ও জাতীয় পতাকার সঙ্গে কোনো আপস নয় উল্লেখ করে তিনি বলেন, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, জাতীয় সংগীত ও জাতীয় পতাকার সঙ্গে কোনো আপস করবে না। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সংবিধানকে যারা ছুড়ে ফেলতে চায়, তাদের প্রতিহত করবে বিএনপি। বড়জোর সময়ের প্রয়োজনে সংবিধান সংস্কার করা যেতে পারে।

বদলগাছী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী, সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১০

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১১

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১২

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৩

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৬

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৭

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৮

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৯

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

২০
X