গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বাবরের মুক্তিতে গৌরীপুরে আনন্দ মিছিল ও মিষ্টিমুখ

লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে ময়মনসিংহের গৌরীপুরে আনন্দ মিছিল। ছবি : কালবেলা
লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে ময়মনসিংহের গৌরীপুরে আনন্দ মিছিল। ছবি : কালবেলা

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির পর ময়মনসিংহের গৌরীপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে এ আনন্দ মিছিল বের হয়।

মিছিলে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে দলীয় নেতাকর্মীরা মিষ্টিমুখ ও মিষ্টি বিতরণ করেন।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ মন্ডল। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ শাহজাহান সিরাজ।

এ সময় বক্তব্য দেন- ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সুজিত কুমার দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান তালুকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মোতালেব, অচিন্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জায়েদুর রহমান হিরণ, সাবেক পৌর কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া, আতাউর রহমান আতা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি হুমায়ূন কবির, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রত্যয়, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হোসেন তারেক, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হাসান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম উদয়, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পিয়াস, অচিন্তপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওয়ালিউল্লাহ অলি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

১০

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

১১

আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও ভ্যাকসিনের অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১২

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কারাগারে

১৩

 স্কুলছাত্রীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় শুরু হলো ‘গোল ফর গুড’ ক্যাম্পেইন

১৪

পুশইন ঘিরে সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

১৫

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

১৬

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

১৭

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

১৮

কমলো হার্টের রিংয়ের দাম

১৯

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

২০
X