মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০৮:১০ এএম
অনলাইন সংস্করণ

ট্রাক মালিক হত্যা: ৫ মাস পর চালক গ্রেপ্তার

অভিযুক্ত মূল আসামি আবু তৈয়ব । ছবি : কালবেলা
অভিযুক্ত মূল আসামি আবু তৈয়ব । ছবি : কালবেলা

পাঁচ মাস আগে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় জাহাঙ্গীর আলম হত্যা মামলার মূল আসামি মো. আবু তৈয়বকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হত্যার শিকার জাহাঙ্গীর আলম (৩৩) ট্রাকের মালিক ছিলেন। গ্রেপ্তার মো. আবু তৈয়ব সেই ট্রাকের চালক। তাদের দুজনের বাড়ি চকরিয়ায়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে আবু তৈয়বকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে পহেলা আগস্ট কথাকাটাকাটির জেরে জাহাঙ্গীরের মাথার পেছনে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে আঘাত করে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করালে ৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ডবলমুরিং থানার উপপরিদর্শক আহলাদ ইবনে জামিল কালবেলাকে বলেন, দীর্ঘ পাঁচ মাস আগে নিহতের পরিবার ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা দায়ে করেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তৈয়বকে গ্রেপ্তারে মাঠে নামে টিম ডবলমুরিং।

ওসি মো. রফিক বলেন, জাহাঙ্গীরকে হত্যার পর গ্রেপ্তার এড়াতে বরিশালে আত্মগোপনে চলে যায় মো. আবু তৈয়ব। গোপন সংবাদে বরিশাল কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী কার্যক্রম পরিচালনাপূর্বক আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমাদের তিন দিনের রিমান্ড আবেদন আদালত মঞ্জুর করেছেন। যে কোনো সময় আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X