ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৩:৪০ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইলে স্বামী তালাক বলায় গৃহবধূর আত্মহত্যা

মারিয়া খানম প্রভা। ছবি : সংগৃহীত
মারিয়া খানম প্রভা। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় প্রবাসী স্বামী মোবাইলে তালাক বলায় মারিয়া খানম প্রভা নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

রোববার (১৯ জানুয়ারি) সকালে নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

মারিয়া খানম প্রভা সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি গ্রামের আইয়ুব মিয়ার মেয়ে।

মারিয়ার পরিবার সূত্রে জানা গেছে, দুই বছর আগে উপজেলার সুলতানপুর ইউনিয়নের টাংগা গ্রামের মুসা মিয়ার ছেলে আরিয়ান চৌধুরী ও মারিয়া খানমের প্রেমের সম্পর্কের পর বিয়ে হয়। কয়েক মাস পর আরিয়ান সৌদি আরবে চলে যান। এরপর থেকে আরিয়ান ও তার পরিবারের লোকজন বিভিন্ন রকম সন্দেহ করে এবং যৌতুকের জন্য মারিয়াকে মানসিক নির্যাতন করে আসছিল।

আরও জানা গেছে, কয়েক দিন ধরে মারিয়া তার বাবার বাড়িতে ছিল। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে মোবাইলে স্বামীর সঙ্গে কথা বলার সময় দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্বামী আরিয়ান মোবাইলে মেসেজ দিয়ে মারিয়াকে তালাকের কথা বলে। অভিমানে মারিয়া বিষপান করে। পরিবারের সদস্যরা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মারিয়ার বাবা আইয়ুব মিয়া অভিযোগ করে বলেন, মারিয়াকে প্রায় সময় মানসিক নির্যাতন করত। বিয়ের পর মেয়ের জামাই সৌদি আরবে চলে যাওয়ার পর থেকে মারিয়াকে সন্দেহ করত এবং আরিয়ানের পরিবারের লোকজন মারিয়াকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল। শনিবার আরিয়ান মোবাইলে মেসেজ পাঠিয়ে মারিয়াকে তালাক দেয়। তারা আমার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

সদর মডেল থানার ওসি মোহাম্মদ মোজাফ্ফর হোসেন কালবেলাকে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে গৃহবধূর আত্মহত্যার বিষয়টি জানানো হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন ও অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরতি শেষে ফের শুরু হবে ভোট গ্রহণ, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ১৮ শতাংশ

‘সরকারি সম্পদ নিজের মনে করে সংরক্ষণ করতে হবে’

আওয়ামী লীগ থেকে হানিফ খানের পদত্যাগ

সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তল্লাশির মুখেও কেন হাসছিলেন মেসি

পবিত্র কোরআনে বর্ণিত ১৩টি বৈজ্ঞানিক তথ্য

পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০

যুদ্ধের শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদরিচের অবিস্মরণীয় অধ্যায়ের ইতি

উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

১০

‘৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই’, বললেন আমির খান

১১

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ, কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

১২

অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও

১৩

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

১৪

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

১৫

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

১৬

অন্যের সঙ্গে পালাল বিবাহিত মেয়ে, থানায় মায়ের অভিযোগ

১৭

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

১৮

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলয় সুইজারল্যান্ড

১৯

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

২০
X