রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার ‘ফেস্টুন ছিঁড়ে’ দুই ছাত্রদল কর্মী ধরা

বাঁ থেকে- ছিঁড়ে ফেলা ফেস্টুন ও ছাত্রদল কর্মী সিহাব। ছবি : কালবেলা
বাঁ থেকে- ছিঁড়ে ফেলা ফেস্টুন ও ছাত্রদল কর্মী সিহাব। ছবি : কালবেলা

রাজশাহীর গোদাগাড়ীতে ছাত্রদলের দুই কর্মীর বিরুদ্ধে স্থানীয় এক বিএনপি নেতার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা তাদের আটক করে স্বীকারোক্তি নিয়ে ছেড়ে দিয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের গোরস্তান এলাকায় এ ফেস্টুন ছেড়া হয়।

আটক ছাত্রদলের ওই দুই কর্মীর নাম সিহাব ও রয়েল। সিহাবের বাড়ি পবা উপজেলার আলীমগঞ্জ এলাকায়। রয়েলের বাড়ি গোদাগাড়ীর বিয়ানাবোনা গ্রামে।

জানা গেছে, ইংরেজি নববর্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের পক্ষ থেকে ওই ব্যানার-ফেস্টুন টানানো হয়েছিল। ব্যারিস্টার মিলন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বেদার উদ্দিন বিদ্যুৎ বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনের অনুসারী। এ কারণে বিদ্যুতের কর্মীরা বিভিন্ন এলাকায় তার ফেস্টুন ছিঁড়ে দিচ্ছেন বলে অভিযোগ ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের।

মাহফুজুর রহমান মিলন বলেন, এ ধরনের ঘটনা দুঃখজনক। রাজনীতি করতে হলে সবাইকে সহনশীলতা দেখাতে হবে। কর্মীদের কারণেই কিন্তু নেতাদের বদনাম হয়। তাই কর্মীরা কী করছেন, তা খেয়াল রাখা দরকার।

আটকের পর এর একটি ভিডিও এলাকায় ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছাত্রদলকর্মী সিহাব বলছেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বেদার উদ্দিন বিদ্যুৎ তাদের ফেস্টুন ছিঁড়তে পাঠিয়েছেন। আগেও ফেস্টুন ছেঁড়া হয়েছে। সিহাব বলতে থাকেন, বেদার উদ্দিন বিদ্যুৎও তাদের সঙ্গে ছিলেন। তিনি পালিয়ে গেছেন।

তবে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা বেদার উদ্দিন বিদ্যুৎ বলেন, ফেস্টুন নাকি ছেঁড়া হয়েছে আধা কিলোমিটার দূরে গোরস্তান এলাকায়। আমার এ দুই ছেলে ছিল উপজেলা সদরে। তারা সেখানে চা খাচ্ছিল। পরিকল্পিতভাবে তাদের ধরে মারধর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। তারা কেউ পোস্টার ছিঁড়তে যায়নি। আমাকে নিয়ে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে।

বিদ্যুৎ আরও বলেন, দুজনকেই মারধর করা হয়েছে। সিহাব নামের ছেলেটা আহত। তাকে রড দিয়েও মারা হয়েছে। তাকে আমরা হাসপাতালে ভর্তি করেছি। পরে মামলার ব্যাপারে চিন্তা করব।

এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী থানার ওসি রুহুল আমিন বলেন, এ ধরনের কোনো ঘটনার কথা আমার জানা নেই। কোনো পক্ষ যদি অভিযোগ করে, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১০

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১১

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১২

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৩

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৪

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৫

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৬

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৭

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৮

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৯

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

২০
X