সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

আবাসিক হোটেল থেকে এনজিও কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

সিরাজগঞ্জে আবাসিক হোটেল থেকে আঙ্গুর আলী নামে এক বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত আঙ্গুর আলী নওগাঁ জেলার রানীনগর থানার হরিশপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি বেসরকারি সংস্থা উদ্দীপণ-এর সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গতকাল গভীর রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার এস এস রোডের একটি আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সদর থানার এসআই মানিক জানান, বুধবার রাতে আবাসিক হোটেলের ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন আঙ্গুর আলী। খবর পেয়ে রাতেই তার মরদেহ উদ্ধার করা হয়। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে এসআই মানিক আরও বলেন, ৭-৮ দিন ধরে নিজ গ্রামের বাড়িতে ছিলেন আঙ্গুর আলী। গত ১৫ আগস্ট পাশেই আনন্দ বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকেই নিখোঁজ ছিলেন। এ বিষয়ে পরিবার থেকে রানীনগর থানায় একটি জিডিও করা হয়েছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১০

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১১

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১২

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৩

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৪

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৫

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৬

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৭

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৮

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৯

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

২০
X