রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ জনসভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে রাজারহাটে তিস্তা বাঁধ রক্ষায় জনসভায় অতিথিরা। ছবি : কালবেলা
কুড়িগ্রামে রাজারহাটে তিস্তা বাঁধ রক্ষায় জনসভায় অতিথিরা। ছবি : কালবেলা

তিস্তা নদীর খননকাজ করে তিস্তাপাড়বাসীকে রক্ষার জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জনসভা করেছে তিস্তা নদীরক্ষা আন্দোলন কমিটি।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় কুড়িগ্রামে রাজারহাটে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ শিরোনামে এ জনসভা অনুষ্ঠিত হয়েছে।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি সরকারের কাছে তুলে ধরতে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দুই দিনের জন্য তিস্তায় অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তারা। এ অবস্থান কর্মসূচিতে তিস্তা পাড়ের দুই প্রান্তে লক্ষাধিক মানুষের সমাগমের আয়োজন করা হবে জানান বক্তারা।

তিস্তা নদীকেন্দ্রিক রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাট জেলার জনসাধারণকে এতে অংশ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ আন্দোলনে সবাইকে অংশ নেওয়ার জন্য নানারকম প্রচারণামূলক কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে।

আজকের জনসভায় কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদসহ অনেকেই। সভায় কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলা-উপজেলার বিএনপির নেতারা ও সুশীল সমাজের নাগরিকরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১০

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১১

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

১২

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১৩

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৪

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৫

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৬

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৮

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৯

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

২০
X