খুলনা ব্যুরো
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় ট্যাংক-লরি শ্রমিকদের দ্বিতীয় দিনের কর্মবিরতি, বন্ধ তেল সরবরাহ

খুলনায় ট্যাংক-লরি শ্রমিকদের কর্মবিরতি। ছবি : কালবেলা
খুলনায় ট্যাংক-লরি শ্রমিকদের কর্মবিরতি। ছবি : কালবেলা

খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদ ও জামিনের দাবিতে দ্বিতীয় দিনের মতো তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে খালিশপুরে অবস্থিত বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করে শ্রমিকরা। ফলে তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রয়েছে খুলনা ও ফরিদপুর অঞ্চলের ১৬ জেলায়। তবে খুলনা নগরীর পেট্রল পাম্পগুলোতে এখনো প্রভাব পড়েনি।

পাম্প মালিকরা বলছেন, রোববার দুপুর পর্যন্ত যে তেল সংগ্রহ করা হয়েছে তা দিয়ে সোম ও মঙ্গলবারের কিছু অংশ হয়তো চলে যাবে। এরপর থেকে বাজারে তেলের সংকট দেখা দেবে।

খালিশপুর থানা সূত্রে জানা গেছে, গত বছরের ২১ আগস্ট খুলনা নগরের খালিশপুর থানার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক, সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সাবেক সংসদ সদস্য এসএম কামাল হোসেনসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকেও আসামি করা হয়। খুলনা সিটি করপোরেশন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াস শেখ বাদী হয়ে মামলাটি করেন। ওই মামলায় শনিবার রাতে আজিমকে গ্রেপ্তার করা হয়।

এদিকে আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে পদ্মা-মেঘনা-যমুনা তিনটি তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ হয়ে যায়। ধর্মঘটের কারণে এখন পর্যন্ত খুলনা ও ফরিদপুর অঞ্চলের ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। আলী আজিমকে মুক্তি না দেওয়া পর্যন্ত অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

তবে তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ থাকলেও এর কোনো প্রভাব এখনো খুলনার বাজারে লক্ষ্য করা যায়নি। খুলনা নগরীর কয়েকটি পাম্প ও খোলাবাজারের কয়েকটি দোকানে খবর নিয়ে দেখা গেছে, এখনো স্বাভাবিকভাবেই তেল কিনতে পারছেন ব্যবহারকারীরা। তবে কর্মবিরতি অব্যাহত থাকলে সোমবারের পর থেকে বাজারে তেলের সংকট পড়বে বলে জানান তারা।

নগরীর নতুন রাস্তা এলাকার মেসার্স খুলনা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী গোলাম কাদের বলেন, রোববার সকালেই তেল তোলা ছিল। তিন ধরনের (ডিজেল, পেট্রল ও অকটেন) যে পরিমাণ তেল তোলা আছে, তাতে কোনোটা আরও দুই দিন আবার কোনোটা আরও তিন দিন চলবে। আপাতত সংকট নেই। তবে এভাবে চলতে থাকলে সোমবার পর্যন্ত চলবে, মঙ্গলবার থেকে মানুষকে তেল দিতে পারব না।

পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংক-লরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী বলেন, ষড়যন্ত্রমূলক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত আলী আজিমকে মুক্তি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।

খুলনা মহানগর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, ট্যাংক-লরি শ্রমিক নেতা আলী আজম খালিশপুরে বিএনপি অফিস ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি। স্থানীয় লোকজন তাকে আটকের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X