সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাকচালকের পায়ে গুলি, দুই ওসিসহ ১৫ পুলিশের বিরুদ্ধে মামলা

বাঁ থেকে উল্লাপাড়া থানার সাবেক ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ও সলঙ্গা থানার সাবেক ওসি এনামুল হক। ছবি : কালবেলা
বাঁ থেকে উল্লাপাড়া থানার সাবেক ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ও সলঙ্গা থানার সাবেক ওসি এনামুল হক। ছবি : কালবেলা

সিরাজগঞ্জে পুলিশের পিকআপে ধাক্কা লাগায় ট্রাকচালককে আটকের পর পায়ে গুলি করে পঙ্গু করার অভিযোগে দুই সাবেক ওসিসহ ১৫ পুলিশের বিরুদ্ধে মামলা রুজুর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সিরাজগঞ্জের সলঙ্গা থানা আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম শাহরিয়ার শহীদ বাপ্পী এ আদেশ দেন। রোকন মোল্লা পাবনার ফরিদপুর উপজেলার নেছরাপাড়া এলাকার রহমত মোল্লার ছেলে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম হাফিজ কিরণ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন- উল্লাপাড়া থানার সাবেক ওসি আসিফ মুহাম্মদ সিদ্দিকুর ইসলাম, সাবেক এসআই আব্দুস সালাম, সলঙ্গা থানার সাবেক ওসি এনামুল হক, সাবেক ইন্সপেক্টর (তদন্ত) শেখ তাজউদ্দিন আহমেদ, সাবেক এসআই মনসুর রহমান, এএসআই আব্দুল কুদ্দুসসহ ১৫ পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ৫ মে ট্রাকচালক রোকন মোল্লা বগুড়া থেকে পাবনা যাওয়ার পথে রাত ১টার দিকে ঢাকা-নগরবাড়ি মহাসড়কের কাওয়াক মোড়ে পুলিশের পিকআপভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে উল্লাপাড়া মডেল থানার সাবেক ওসি আসিফ মুহাম্মদ সিদ্দিকুল ইসলাম ট্রাকচালক রোকন মোল্লার দিকে পিস্তল তাক করেন। ট্রাকচালক ভয়ে গাড়ি ঘুরিয়ে সিরাজগঞ্জ রোডের দিকে দ্রুত ছুটতে থাকলে পুলিশের গাড়িও পিছু নেয়। খবর পেয়ে সলঙ্গা থানার সাবেক ওসি এনামুল হকও ট্রাকটি ধরতে পিছু নেয়।

পরে সলঙ্গা থানার রাজশাহী-পাবনা মহাসড়কের হরিণচড়ায় ট্রাকচালক রোকন মোল্লাকে আটক করে মারধর করে এবং বিবস্ত্র অবস্থায় তাকে রাস্তার পাশে পুকুরে নামিয়ে নির্যাতন করা হয়। পরে পুকুর থেকে তুলে ওসি এনামুল হক উল্লাপাড়া মডেল থানার সাবেক ওসি আসিফ মুহাম্মদ সিদ্দিকুল ইসলামকে ট্রাকচালক রোকন মোল্লাকে গুলি করে মেরে ফেলতে বলে। পরে আসিফ তার ডান পায়ে গুলি করে সলঙ্গা থানায় নিয়ে তিনটি মামলা করে গ্রেপ্তার দেখিয়ে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ঢাকা অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে ট্রাকচালক রোকন মোল্লার ডান পা কেটে ফেলা হয়।

মামলার বাদী রোকন মোল্লা বলেন, উল্লাপাড়া থানার সাবেক ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম পিস্তল দিয়ে আমাকে গুলি করে পঙ্গু করে দিয়েছে। এখন একটি পা নেই। দীর্ঘদিন মিথ্যা মামলায় কারাগারে থাকার কারণে আমার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে মামলা করতে দেরি হয়েছে। দীর্ঘদিন পর কারাভোগ শেষ করে জামিনে বেরিয়ে এসে মামলা করেছি। আমার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের সঠিক তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি।

বাদীপক্ষের আইনজীবী গোলাম হাদী কিরন ইসলাম বলেন, বাদীর মেডিকেল প্রতিবেদন এসেছে। সলঙ্গা থানা আমলি আদালত অভিযোগটি আমলে নিয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপারকে নিয়মিত মামলার তদন্তের নির্দেশ দিয়েছেন।

উল্লাপাড়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বদলিজনিত কারণে জেলার বাইরে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

সলঙ্গা থানার সাবেক ওসি এনামুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, রোকন মোল্লা নামে এক আন্তঃজেলা ডাকাত উল্লাপাড়া কাওয়াক মোড় এলাকায় রাত ১টার দিকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাকে উল্লাপাড়া থানা পুলিশ ধাওয়া করলে শাহজাদুপরের দিকে যায়। শাহজাদপুর থানা পুলিশের ধাওয়ায় সেখান থেকে আবারও উল্লাপাড়ায় আসে। সেখান থেকে আবার সলঙ্গা থানা এলাকায় চলে এলে আমরা ধাওয়া করি।

তিনি আরও বলেন, কিছুক্ষণ ধরে ধাওয়া করার পর হরিণচড়া এলাকায় তাকে ঘিরে ফেলা হয়। তখন সে গাড়ি রেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, পুলিশ পিছে পিছে ধাওয়া করলে সে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালালে সে আহত হয়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহসহ ছয় জেলায় ২৮টি মামলা রয়েছে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেন বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী পিটিশন মামলা হিসেবে রুজু করে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ড ছুঁলেন মেসি

লামিন ইয়ামালের নামের পেছনে যে হৃদয়ছোঁয়া গল্প

২০১০–এর সঙ্গে অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জয়ের পথে স্পেন?

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

স্পেনের একাদশ ঘোষণা

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

১০

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

১১

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

১২

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

১৩

হবিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

১৪

টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক

১৫

যুদ্ধ শুরু হওয়ার পর মোজতবা খামেনির সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি: আরাগচি

১৬

ফুটবল বিশ্বকাপ : গোল্ডেন বুট-বল-গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে যারা

১৭

কাশিমপুর কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেপ্তার

১৮

বন বিভাগের বিরুদ্ধে ১২০০ কমলা গাছ কাটার অভিযোগ

১৯

একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ

২০
X